নোবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে পলাশ-ইমন

নোবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কর্মরত কর্মকর্তাদের সংগঠন অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ১১৯ ভোট পেয়ে

2024-01-04T15:15:13+00:00
2024-01-04T15:15:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নোবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে পলাশ-ইমন
নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪, ৩:১৫ পিএম   (ভিজিট : ২১৪)
X

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কর্মরত কর্মকর্তাদের সংগঠন অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ১১৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মেজবাহ উদ্দিন পলাশ এবং ১৩০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সহকারী রেজিস্ট্রার ইবনে ওয়াজিদ ইসলাম ইমন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বেলা আড়াইটায়। পরে সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী মো. জামাল হোসেন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সহকারী পরিচালক জিয়াউর রহমান ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে কম্পিউটার প্রোগ্রামার কাজী জিয়াউল হক শিবলু, কোষাধ্যক্ষ পদে উপ-পরিচালক মাহমুদুর রহমান রিয়াজ , প্রচার ও দপ্তর সম্পাদক পদে সেকশন অফিসার মহিউদ্দিন জুয়েল, মহিলা সম্পাদিকা পদে সেকশন অফিসার তৃষা মজুমদার, ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে সেকশন অফিসার এমিল সাদেকীন এবং কার্যকরী সদস্য পদে সেকশন অফিসার আবদুল ওয়াহেদ, ডেপুটি লাইব্রেরীয়ান মো. বাবর আলী ও ডেপুটি রেজিস্ট্রার তারেক মো. রাশেদ উদ্দিন  নির্বাচিত হয়েছেন।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy