আলোচিত তারকাদের কে কত ভোট পেলেন

মশিউর অর্ণব

বিনোদন

আগে নির্বাচনী প্রচারণায় তারকাদের যুক্ত করে প্রচারণা করতেন রাজনীতিবিদেরা। এখন দিন বদলেছে। তারকারা নিজেদের নাম লেখাচ্ছে রাজনীতিতে। অংশগ্রহন

2024-01-08T19:30:08+00:00
2024-01-09T01:03:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আলোচিত তারকাদের কে কত ভোট পেলেন
মশিউর অর্ণব
প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ৭:৩০ পিএম  আপডেট: ০৯.০১.২০২৪ ১:০৩ এএম  (ভিজিট : ৪৩২)
X

আগে নির্বাচনী প্রচারণায় তারকাদের যুক্ত করে প্রচারণা করতেন রাজনীতিবিদেরা। এখন দিন বদলেছে। তারকারা নিজেদের নাম লেখাচ্ছে রাজনীতিতে। অংশগ্রহন করছে জাতীয় নির্বাচনে।

এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন বেশ কয়েকজন। সংগ্রহ করেছেন মনোনয়নপত্র। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনএম আবার কেউবা স্বতন্ত্র প্রার্থী থেকে লড়েছেন নির্বাচনে। দেখে নেওয়া যাক তারকাদের মধ্যে কে কোন আসন থেকে লড়লেন এবং কে কত ভোট পেলেন।






দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ২৯৯ আসনে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এবারের নির্বাচন দেশের শোবিজ অঙ্গনের বরেণ্য অভিনয়শিল্পী আসাদুজ্জামান নূর, ফেরদৌস আহমেদ, মাহিয়া মাহি, কণ্ঠশিল্পী মমতাজ বেগম, ডলি সায়ন্তনী ও নকুল কুমার বিশ্বাস। তাদের মধ্যে বিজয়ের হাসি হেসেছেন ২ জন আর পরাজিত হয়েছেন ৩ জন ও ভোট বর্জন করেছেন একজন।

এবারের নির্বাচনে তারকা প্রার্থীদের মধ্যে সর্বনিম্ন ভোট কাস্ট করে হতাশ করলেন গায়িকা ডলি সায়ন্তনী! তীরে এসেও তরী ডুবিয়ে সর্বোচ্চ অঘটন ঘটালেন আরেক কণ্ঠশিল্পী মমতাজ বেগম। আর ‘পুরনো চাল ভাতে বাড়ে’ প্রকল্পের শক্তিমান অংশীদার হয়ে ফের দেখিয়ে দিলেন বর্ষীয়ান অভিনেতা আসাদুজ্জামান নূর। অন্যদিকে ফেরদৌস তো অভিষেকেই হাঁকালেন ছক্কা। ভোটের মাঠে মাহিয়া মাহির বিরামহীন চেষ্টাটাও ভবিষ্যতের জন্য দারুণ এক উদাহরণ হয়ে থাকবে আগামী তারকা প্রার্থীদের মধ্যে।  







আসাদুজ্জামান নূর
এবারই প্রথম নয়, ২০০১ সাল থেকেই আওয়ামী লীগের হয়ে সংসদে প্রতিনিধিত্ব করছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। টানা চারবারের বিজয়ী এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব পঞ্চমবারের মতো জয়ী হয়েছেন নীলফামারী-২ আসন। এবার ১ লাখ ১৯ হাজার ৩৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন পেয়েছেন মাত্র ১৫ হাজার ৬৮৪ ভোট।















মমতাজ বেগম
জনপ্রিয় এই সংগীত শিল্পী ২০০৯ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন। আর ২০১৪ সাল থেকে মানিকগঞ্জ-২ আসনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন মমতাজ। এবারও নৌকা প্রতীকে লড়েছেন তিনি। মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে হেরে গেছেন তিনবারের সংসদ সদস্য মমতাজ।নির্বাচনে ৮৮ হাজার ৩০৯ ভোট পেয়েছেন জাহিদ আহমেদ। আর মমতাজ বেগম পেয়েছেন ৮২ হাজার ১৩৮ ভোট।








ফেরদৌস আহমেদ
কয়েক বছর ধরে অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও বেশ সক্রিয় এই অভিনেতা। অভিনেতা ফেরদৌস এবারই প্রথম সংসদ প্রার্থী হন। বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার লড়েই বাজিমাত করেছেন তিনি। ঢাকা-১০ আসনে তিনি ভোট পেয়েছেন ৬৫ হাজার ৮৯৮। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শামসুল আলম আম প্রতীকে পেয়েছেন ২ হাজার ২৫৭ ভোট।














মাহিয়া মাহি
প্রচারণায় চমক দেখালেও ভোটযুদ্ধে হেরে গেছেন নায়িকা মাহিয়া মাহি। রাজশাহী-১ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়া এই নায়িকা পেয়েছেন মাত্র ৯ হাজার ৯ ভোট। একই আসন থেকে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী। তিনি পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট। একই আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী পেয়েছেন ৯২ হাজার ৪১৯ ভোট! চিত্রনায়িকা মাহিয়া মাহি শুরুতে আওয়ামী লীগের হয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন তালিকায় নাম না থাকায় পরে রাজশাহী–১ আসনে মাহি স্বতন্ত্র থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।















ডলি সায়ন্তনী
পাবনা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন একসময়ের জনপ্রিয় গায়িকা ডলি সায়ন্তনী। ডলি সায়ন্তনী পেয়েছেন মাত্র ৪ হাজার ৩৮২ ভোট। এই আসনে বিজয়ী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ কবির পেয়েছেন ১ লাখ ৬৫ হজার ৮৪২ ভোট। তারকাদের মধ্যে যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁদের মধ্যে সবচেয়ে কম ভোট পেয়েছেন ডলি সায়ন্তনী। তবে ভোট প্রদান শুরুর কয়েক ঘণ্টার মধ্যে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন এই গায়িকা।















নকুল কুমার বিশ্বাস
বরিশাল-২ আসন থেকে কৃষক শ্রমিক জনতা লীগের হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন শিল্পী নকুল কুমার বিশ্বাস। তবে নির্বাচনে অংশ নিলেও এ অঞ্চলের মানুষ নির্বাচিত করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে। নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া মেনন ১ লাখ ২৪ হাজার ৫৭৩ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী এ কে ফাইয়াজুল হক রাজু (ঈগল প্রতীক) পেয়েছেন ৩২ হাজার ১৯ ভোট।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy