মৌসুমী হামিদের বিয়ের ছবি প্রকাশ্যে

বিনোদন প্রতিবেদক

বিনোদন

অপেক্ষার অবসান ঘটিয়ে বিয়ে করলেন লাক্স তারকা অভিনেত্রী মৌসুমী হামিদ। তার বরের নাম আবু সাঈদ রানা। শুক্রবার (১২

2024-01-13T18:10:38+00:00
2024-01-13T18:16:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মৌসুমী হামিদের বিয়ের ছবি প্রকাশ্যে
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪, ৬:১০ পিএম  আপডেট: ১৩.০১.২০২৪ ৬:১৬ পিএম  (ভিজিট : ৫৪৮)
X

অপেক্ষার অবসান ঘটিয়ে বিয়ে করলেন লাক্স তারকা অভিনেত্রী মৌসুমী হামিদ। তার বরের নাম আবু সাঈদ রানা। শুক্রবার (১২ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই নবদম্পতি। 

শুক্রবার রাতে মৌসুমী হামিদ তার সোশ্যাল মিডিয়ায় বেশ কটি বিয়ের ছবি শেয়ার করেন। তাতে দেখা যায়, লাল রঙের শাড়ির সঙ্গে ভারী গহনায় সেজেছেন পর্দার এই নায়িকা। অন্যদিকে পাজামা-পাঞ্জাবির সঙ্গে কটি আর পাগড়ি পরেছেন আবু সাঈদ রানা।



















বিয়ের ছবি পোস্ট করে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি পঙক্তি জুড়ে দিয়েছেন মৌসুমী হামিদ। তিনি লিখেছেন, ‘মিলনের স্বর্ণপাত্রে সুধা দিল ভরি/ মধু সঞ্চয়ের পর/ মধু পেরে করিল মুখর/ শান্ত আনন্দের আমন্ত্রণে/ আসন পাতিয়া দিল রবাহূত অনাহূত জনে।’  

বুধবার (১০ জানুয়ারি) অনুষ্ঠিত হয় মৌসুমী-রানার গায়েহলুদ। বসুন্ধরার বাড়ির ছাদে আয়োজন করা হয়েছিল এ অনুষ্ঠান। সেখানেও দুই পরিবারের সদস্য ছাড়াও বর-কনের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।



















ভালোবেসে ঘর বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন মৌসুমী হামিদ। তার ভাষায়, ‘রানার সঙ্গে আমার দুই বছরের পরিচয়। এরপর আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। দুই পরিবারের সঙ্গে কথা বলি। সবার সম্মতি নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিলাম।’

মৌসুমী হামিদের মতো আবু সাঈদ রানাও শোবিজ অঙ্গনেরই মানুষ। কারণ তিনি লেখালেখি ও নির্মাণের সঙ্গে যুক্ত। তার লেখা গল্পে অভিনয়ও করেছেন মৌসুমী হামিদ। এ তালিকায় রয়েছে— ‘রূপকথা নয়’ ও ‘গুটি’।



















৫ ফুট সাড়ে ৯ ইঞ্চি উচ্চতার মৌসুমী ‘চ্যানেল আই লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে দেশের বিনোদন জগতে পা রাখেন। এক যুগের বেশি ক্যারিয়ারে ছোট পর্দাতেই বেশিরভাগ কাজ করেছেন। সবশেষ গত বছরের ১৮ আগস্ট মুক্তি পাওয়া ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমায় দেখা গেছে তাকে।

তার প্রথম সিনেমা ইমপ্রেস টেলিফিল্মের ‘ভালোবাসার রাজকন্যা’। তবে এই অভিনেত্রীর অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সিনেমা দুটি হচ্ছে সোহেল রানা বয়াতি পরিচালিত ‘নয়া মানুষ’ ও হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy