সৈয়দপুরে ঢালাই স্পেশাল সিমেন্টের শোরুম উদ্বোধন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশে এই প্রথম নীলফামারীর সৈয়দপুরে ঢালাই স্পেশাল সিমেন্ট শোরুমের উদ্বোধন করা হয়েছে। মেঘনা গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এই প্রথমবার

2024-01-14T16:48:24+00:00
2024-01-14T16:48:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সৈয়দপুরে ঢালাই স্পেশাল সিমেন্টের শোরুম উদ্বোধন
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জানুয়ারি, ২০২৪, ৪:৪৮ পিএম   (ভিজিট : ৩০৮)
X

বাংলাদেশে এই প্রথম নীলফামারীর সৈয়দপুরে ঢালাই স্পেশাল সিমেন্ট শোরুমের উদ্বোধন করা হয়েছে। মেঘনা গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এই প্রথমবার এই সিমেন্ট নিয়ে এসেছে। রোববার দুপুরে ( ১৪ জানুয়ারি) শহরের সৈয়দপুর বাসটার্মিনাল এলাকায় ফিতা কেটে এই শোরুমের উদ্বোধন করা হয়।

খালেক ট্রেডিং কোম্পানি আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিআইএল-এর নির্বাহী পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম। আরও উপস্থিত ছিলেন সিনিয়র জিএম (ব্রান্ড) কাজী মো. মহিউদ্দিন, সহকারী মহা-ব্যবস্থাপক (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. আশিক আহমেদ, খালেদ ট্রেডিং কোম্পানির স্বত্বাধিকারী মো. আব্দুল করিম শাহিনসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, যে কোনো স্থাপনার ছাদ, মেঝে, কলাম ও বিম ঢালাইয়ের জন্য বিশেষভাবে তৈরি ও অত্যধিক কার্যকরী ব্রেন্ডেড সিমেন্ট নির্মাণ সামগ্রী খাতে যুগান্তকারী সূচনা। এই সিমেন্ট সাধারণ সিমেন্টের চেয়ে ২৫% বেশি দৃঢ়তা দেয় এবং দ্রুত দৃঢ়তা অর্জর ও দীর্ঘমেয়াদী শাটার এর প্রয়োজনীয়তার কারণে অভ্যন্তরীণ ইটের গাঁথুনি দ্রুত শুরু করা যায়। মেঘনা গ্রুপ অব ইন্ডাষ্টির অঙ্গপ্রতিষ্ঠান ইউনিট সিমেন্ট ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ঢালাই স্পেশাল সিমেন্ট ব্যবহারের পরামর্শ দেওয়া হয় অনুষ্ঠানে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy