জলাবদ্ধতার দুর্ভোগ থেকে জনগণকে মুক্ত করার ঘোষণা : খসরু চৌধুরী এমপি

ঢাকা (উত্তরা) প্রতিনিধি

সারাবাংলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন ঢাকা-১৮ আসনের এমপি

2024-01-14T16:57:00+00:00
2024-01-14T16:57:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জলাবদ্ধতার দুর্ভোগ থেকে জনগণকে মুক্ত করার ঘোষণা : খসরু চৌধুরী এমপি
ঢাকা (উত্তরা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জানুয়ারি, ২০২৪, ৪:৫৭ পিএম   (ভিজিট : ১৬০)
X

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন ঢাকা-১৮ আসনের এমপি মো. খসরু চৌধুরী সিআইপি।

রবিবার সকালে দক্ষিণখানের হযরত শাহ্ কবির মাজার রোডে সিএজি পাম্প এবং আর্ক হাসপাতালের সামনের জলাবদ্ধতা সরেজমিনে পরিদর্শনে গিয়ে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. খসরু চৌধুরী (সিআইপি) বলেন, জনগণের সুবিধার জন্য জলাবদ্ধতা নিরসনে দ্রুত কাজ করা হবে। এজন্য প্রাথমিক ভাবে ড্রেনের ময়লা ও বালি পরিষ্কারের জন্য দ্বিগুণ পরিমাণ শ্রমিককে কাজে লাগানোর নির্দেশ দেন। সিটি কর্পোরেশন যদি তাদের খরচ বহন না করে তবে নিজের অর্থ ব্যয় করে হলেও সাধারণ মানুষকে এই দুর্ভোগ থেকে মুক্ত করার ঘোষণা দেন। 

খসরু চৌধুরী বলেন, দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা নিরসন করা হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কাউন্সিলরদের সঙ্গে নিয়ে মেয়র আতিকুল ইসলাম সাহেবের সাথে কথা বলে যত দ্রুত সম্ভব জলাবদ্ধতা নিরসনসহ সকল সমস্যার সমাধান করা হবে। ঢাকা-১৮ আসনের উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। 

এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মোতালেব মিয়া, ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর ডি এম শামীম, উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলনসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy