এবছর ‘শিল্পকলা পদক’ পাচ্ছেন যারা

বিনোদন প্রতিবেদক

বিনোদন

শিল্পের বিভিন্ন শাখায় বিশেষ অবদান রাখায় ২০২১ ও ২০২২ সালের ‘শিল্পকলা পদক’ পাচ্ছেন ১৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান।

2024-01-15T20:34:58+00:00
2024-01-15T20:34:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবছর ‘শিল্পকলা পদক’ পাচ্ছেন যারা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪, ৮:৩৪ পিএম   (ভিজিট : ২৮২)
X

শিল্পের বিভিন্ন শাখায় বিশেষ অবদান রাখায় ২০২১ ও ২০২২ সালের ‘শিল্পকলা পদক’ পাচ্ছেন ১৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান। সম্মাননা হিসেবে পদকপ্রাপ্ত প্রত্যেকেই পাবেন একটি করে স্বর্ণপদক, সনদপত্র এবং এক লাখ টাকার চেক।

সোমবার (১৫ জানুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
 
তিনি বলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলাদেশকে বিশ্বের একটি অন্যতম আলোকিত ও সৃজনশীল দেশে পরিণত করতে অনন্য ভূমিকা পালন করবে। আমি পদকপ্রাপ্ত গুণী শিল্পীদের শ্রদ্ধা জানাই। সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।

২০২১ সালের শিল্পকলা পদক পাচ্ছেন
যন্ত্রসঙ্গীত, জনাব মো. নূরুজ্জামান
নৃত্যকলা, জনাব শারমীন হোসেন
কণ্ঠসংগীত, জনাব সাদি মহম্মদ
চারুকলা, শিল্পী বীরেন সোম
নাট্যকলা, অধ্যাপক আবদুস সেলিম
লোকসংস্কৃতি, মো. নহীর উদ্দিন
চলচ্চিত্র, ড. মতিন রহমান
আবৃত্তি, কাজী মদিনা
যাত্রাশিল্পী, এম. এ. মজিদ
১০ সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন/সংগঠক, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ

২০২২ সালে শিল্পকলা পদক পাচ্ছেন
যন্ত্রসঙ্গীত, ফোয়াদ নাসের
নৃত্যকলা, সাজু আহম্মেদ
কণ্ঠসংগীত, এলেন মল্লিক
চারুকলা, অধ্যাপক অলক রায়
নাট্যকলা, খায়রুল আলম সবুজ
 লোকসংস্কৃতি, সুনীল কর্মকার
 ফটোগ্রাফি , রফিকুল ইসলাম
আবৃত্তি, মীর বরকতে রহমান
 যাত্রাশিল্পী, অরুণা বিশ্বাস
১০  সৃজনশীল সাংস্কৃতিক গবেষক, ড. সফিউদ্দিন আহমদ

উল্লেখ্য, শিগগিরই রাষ্ট্রপতির অনুমতি ও তারিখ নির্ধারণ সাপেক্ষে ‘শিল্পকলা পদক ২০২১ ও ২০২২’ প্রদান অনুষ্ঠান আয়োজন করা হবে। সম্মাননা হিসেবে পদকপ্রাপ্ত গুণিজন প্রত্যেকে পাবেন একটি করে স্বর্ণপদক, সনদপত্র এবং এক লাখ টাকার চেক।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy