বসুন্ধরা সিটিতে চালু হচ্ছে ‘মোবাইল সিটি’ ও ‘এপারেল কর্নার’

নিজস্ব প্রতিবেদক

অন্যান্য

বসুন্ধরা সিটি শপিং মলের বেজমেন্ট ১ ও ২-এ আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘মোবাইল সিটি’। এখানে পাওয়া যাবে বিশ্বস্ত ও

2024-01-27T20:10:12+00:00
2024-01-27T20:10:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বসুন্ধরা সিটিতে চালু হচ্ছে ‘মোবাইল সিটি’ ও ‘এপারেল কর্নার’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪, ৮:১০ পিএম   (ভিজিট : ১৯৫)
X

বসুন্ধরা সিটি শপিং মলের বেজমেন্ট ১ ও ২-এ আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘মোবাইল সিটি’। এখানে পাওয়া যাবে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য মোবাইল ফোন সেট ও এর সরঞ্জাম।

একইসঙ্গে লেভেল ৮ এর ব্লক এ-তে সম্পূর্ণ নতুন আঙ্গিকে চালু হচ্ছে অত্যাধুনিক ফ্যাশন হাউজগুলো নিয়ে ‘এপারেল কর্নার’।  

২৮ জানুয়ারি (রোববার) বিকেল ৩টায় বসুন্ধরা সিটি শপিং মলে ‘মোবাইল সিটি’ ও ‘এপারেল কর্নার’ আনুষ্ঠানিকেভাবে চালু হবে।

জানা গেছে, মোবাইল সিটিতে থাকছে ১৮১টি শপ। আর এসব শপে আইফোন, স্যামসাং, অপো, ভিভো, শাওমি, রিয়েলমি, ইনফিনিক্স, টেকনো, অরাইমোসহ সব ব্রান্ডের লেটেস্ট মডেলের ফোন সেট ও এর সরঞ্জাম পাওয়া যাবে।

আর এপারেল কর্নারে থাকছে ফ্রীল্যান্ড, ক্লাবহাউজ, সেইলর, ভোগ বাই প্রিন্স, আরটিসান, মেন্স ওয়ার্ল্ড, ইনফিনিটি মেগা মল, ইক্সটাসি, স্প্লাশ ব্র্যান্ডের শপ।





Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy