পরিবেশ মন্ত্রণালয়ের হিসাব রক্ষণ কর্মকর্তার মৃত্যুত উপদেষ্টা ও সচিবের শোক

নিজস্ব প্রতিবেদক

অন্যান্য

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আকতার হোসেনের মৃত্যুতে মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

2024-11-25T20:50:17+00:00
2024-11-25T20:50:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পরিবেশ মন্ত্রণালয়ের হিসাব রক্ষণ কর্মকর্তার মৃত্যুত উপদেষ্টা ও সচিবের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৮:৫০ পিএম   (ভিজিট : ১৭৮)
X

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আকতার হোসেনের মৃত্যুতে মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং সচিব ড. ফারহিনা আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।

আজ পৃথক শোকবার্তায় তাঁরা বলেন, মন্ত্রণালয়ের হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আকতার হোসেনের মৃত্যু আমাদের জন্য গভীর বেদনার। তিনি ছিলেন সদালাপী ও সাদামনের মানুষ। তাঁর মৃত্যুতে আমরা একজন নিষ্ঠাবান ও নিবেদিতপ্রাণ সহকর্মীকে হারালাম। তাঁর কর্মময় স্মৃতি সহকর্মীদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।

তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, মো. আকতার হোসেন (৫২) গত রাত ১২:৩০ মিনিটে মতিঝিল এজিবি কলোনিস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ১৯৯৫ সালে সরকারি চাকরিতে যোগদান করেন এবং ২৯ বছর ধরে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন। আমরা তাঁর সন্তানদের সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করছি। 





Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy