বাংলার ‘জেমস বন্ড’ অনন্ত জলিল

বিনোদন প্রতিবেদক

বিনোদন

কয়েকদিন আগেই দেশ বরেণ্য লেখক প্রয়াত কাজী আনোয়ার হোসেনের ‘মাসুদ রানা’ সিরিজের ‘অপারেশন চিতা’ অবলম্বনে ‘চিতা’ নির্মাণের ঘোষণা

2024-02-01T17:28:57+00:00
2024-02-01T18:31:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাংলার ‘জেমস বন্ড’ অনন্ত জলিল
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:২৮ পিএম  আপডেট: ০১.০২.২০২৪ ৬:৩১ পিএম  (ভিজিট : ৩৯২)
X

কয়েকদিন আগেই দেশ বরেণ্য লেখক প্রয়াত কাজী আনোয়ার হোসেনের ‘মাসুদ রানা’ সিরিজের ‘অপারেশন চিতা’ অবলম্বনে ‘চিতা’ নির্মাণের ঘোষণা দেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। সিনেমাটির সংলাপ ও চিত্রনাট্য তৈরি করেছেন তিনি নিজেই।

এবার জানা গেল, সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ মাসুদ রানা হয়ে আসছেন চিত্রনায়ক অনন্ত জলিল। বরাবরের মতোই এই সিনেমাতেও অনন্তের সঙ্গে জুটি বাঁধছেন বর্ষা।















বুধবার রাতে ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয় ‘চিতা’র আনুষ্ঠানিক মহরত। মহরতের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমার প্রধান এই দুই অভিনয়শিল্পী। সিনেমাটি পরিচালনা করবেন কলকাতার নির্মাতা রাজীব বিশ্বাস।

দেশের সবচেয়ে জনপ্রিয় গোয়েন্দা চরিত্র মাসুদ রানা। কাজী আনোয়ার হোসেনের লেখা চার শতাধিক বই আবর্তিত হয়েছে এই চরিত্রকে ঘিরে। কালজয়ী সেই চরিত্র সিনেমার পর্দায়ও এসেছে। ১৯৭৪ সালে সর্বপ্রথম মাসুদ রানা হয়ে ক্যামেরার সামনে আসেন সোহেল রানা। এরপর গেলো বছর এই ভূমিকায় দেখা গেছে তরুণ নায়ক এবিএম সুমনকে; ‘এমআর-৯’ ছবিতে।
















এবার এই সিরিজের নতুন সিনেমা নিয়ে আসছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। যেটার নাম ‘চিতা’। এটি নির্মিত হচ্ছে ‘অপারেশন চিতা’ গল্প অবলম্বনে। আর এতে সবাইকে অবাক করে দিয়ে মাসুদ রানা হচ্ছেন অনন্ত জলিল। মহরতের মাধ্যমে এমন ঘোষণা দেওয়া হয়েছে।

এই চরিত্রে কাজ করা স্বপ্ন ছিল বলে জানালেন অনন্ত জলিল। তিনি বলেন, “মাসুদ রানা সিরিজে কাজ করা আমার নিজেরও স্বপ্ন ছিল। দেশে যখন থেকে কাজ করি, অনেকেই আমাকে বলত বাংলার জেমস বন্ড। এই যে ‘চিতা’ ছবিতে আমি কাজ করছি, এটা কিন্তু সাংবাদিকরাও জানতেন না। অথচ জাজের ঘোষণার পর থেকে ফেসবুকে অনেকেই কমেন্ট করেছে, বাংলার জেমস বন্ড অনন্ত জলিল। এজন্য আমি নিজেকে ধন্য মনে করি। প্রায় নাইন্টি ফাইভ পারসেন্ট কমেন্ট আমাকে নিয়ে করেছে।”


















‘চিতা’ ছবিটি পরিচালনা করবেন কলকাতার নির্মাতা রাজীব বিশ্বাস। এর আগে তার পরিচালনায় ‘অপারেশন জ্যাকপট’ ছবিতে কাজ করেছেন অনন্ত। সেটি এখনও নির্মাণাধীন রয়েছে। 

নির্মাতা প্রসঙ্গে জলিল বলেন, “আমি একজন ভাগ্যবান মানুষ যে, ‘চিতা’ ছবিতে ওপার বাংলার সুপারহিট ছবির নির্মাতা রাজীব ভাইয়ের সঙ্গে আবার কাজ করতে পারবো।”


















বরাবরের মতো এই সিনেমায়ও অনন্ত জলিলের সঙ্গে থাকছেন তারই স্ত্রী, নায়িকা বর্ষা। মহরত অনুষ্ঠানে তিনি বলেছেন, “আমি খুব নার্ভাস। ভয় লাগছে। ‘খোঁজ-দ্য সার্চ’র (প্রথম ছবি) সময় যেমন লেগেছিল, আজও তেমন লাগছে। আমি আজিজ ভাইয়ের প্রতি ভীষণ কৃতজ্ঞ। তিনি আমাকে এই চরিত্রের জন্য উপযুক্ত ভেবেছেন। আমি জানি যে, এই ক্যারেক্টারের জন্য আমাকে অনেক কষ্ট করতে হবে। তবে সবার কথা শুনে মনে হচ্ছে, ছবিটা ভালো হবে। আর ভালো তো হতেই হবে। কারণ মাসুদ রানা, বাংলার জেমস বন্ড।”















‘চিতা’ ছবির অভিনয়ে আরও থাকছেন আলিশা, সাঞ্জু জন, সীমান্ত, নাদের চৌধুরীসহ আরও অনেকে। আগামী এপ্রিল-মে নাগাদ ছবির শুটিং শুরু হবে। বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড ও ভিয়েতনামে হবে শুটিং।

মূলত মিয়ানমারের গল্পকে কেন্দ্র করে নির্মিত হবে সিনেমাটি। তবে বর্তমান পরিস্থিতিতে দেশটিতে শুটিং করা সম্ভব নয়। তাই শুটিংয়ের জন্য থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামকে বেছে নেওয়া হয়েছে। আগামী মে থেকে শুরু হবে সিনেমার শুটিং। ৩০ টিরও বেশি দেশে বাংলা এবং ইংরেজি ভাষায় মুক্তি পাবে অনন্ত-বর্ষার ‘চিতা’।










এর আগে কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট গোয়েন্দা চরিত্র মাসুদ রানা সিরিজের ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে নির্মিত হয়েছিল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় ‘এমআর-৯ : ডু অর ডাই’ সিনেমাটি।

গেল বছর ২৫ আগস্ট মুক্তি পাওয়া সেই ছবিতে মাসুদ রানা চরিত্রে দেখা যায় এবিএম সুমনকে। এছাড়াও ওই ছবিতে হলিউড ও বলিউডের বেশ কয়েকজন তারকা অভিনয় করেছিলেন। ৮৩ কোটি বাজেটে নির্মিত এই সিনেমাটি ব্যবসায়িকভাবে ফ্লপ হয়।
‘অপারেশন চিতা’ বইয়ের প্রচ্ছদ

‘অপারেশন চিতা’ বইয়ের প্রচ্ছদ




















জেনে রাখা ভালো, ‘অপারেশন চিতা’ বইটি প্রকাশ হয়েছিল ১৯৯১ সালে। মাসুদ রানা সিরিজের অন্য সব বইয়ের মতো এটিও প্রকাশ করেছিল সেবা প্রকাশনী।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy