শক্তিমান অভিনেতা আহমেদ রুবেল আর নেই

বিনোদন ডেস্ক

বিনোদন

জনপ্রিয় অভিনেতা ও আবৃত্তিকার আহমেদ রুবেল মারা গেছেন। বুধবার (৭ ফেব্রুয়ারি) পরিচালক নুরুল আলম আতিকের মাধ্যমে এ তথ্য

2024-02-07T19:09:46+00:00
2024-02-07T19:29:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শক্তিমান অভিনেতা আহমেদ রুবেল আর নেই
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:০৯ পিএম  আপডেট: ০৭.০২.২০২৪ ৭:২৯ পিএম  (ভিজিট : ৩৯৫)
X

জনপ্রিয় অভিনেতা ও আবৃত্তিকার আহমেদ রুবেল মারা গেছেন। বুধবার (৭ ফেব্রুয়ারি) পরিচালক নুরুল আলম আতিকের মাধ্যমে এ তথ্য জানা গেছে। সন্ধ্যায় নুরুল আলম আতিকের নতুন সিনেমা ‘পেয়ারার সুবাস’-এর বিশেষ প্রদর্শনীতে যোগ দেওয়ার কথা ছিল রুবেলের। 

জানা গেছে, প্রিমিয়ারে যোগ দিতেই আসছিলেন আহমেদ রুবেল। কিন্তু পথে মাথা ঘোরানোয় তিনি পড়ে যান। ঘটনাস্থলেই তার ‍মৃত্যু হয়। পেয়ারার সুবাস সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন ৫৫ বছর বয়সী আহমেদ রুবেল।
‘পেয়ারার সুবাস’ সিনেমার পোস্টার

‘পেয়ারার সুবাস’ সিনেমার পোস্টার

















আহমেদ রাজিব রুবেল ওরফে আহমেদ রুবেল ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আয়েশ উদ্দিন। চাঁপাইনবাবগঞ্জ শহরের ইসলামপুর মহল্লায় তাঁর মাতুলালয় (নানির বাড়ি)। পিতা–মাতার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শহরে হলেও ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন ঢাকা শহরে, বর্তমানে পরিবারের সঙ্গে ঢাকার গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছিলেন।
অকালপ্রয়াত অভিনেতা আহমেদ রুবেল

অকালপ্রয়াত অভিনেতা আহমেদ রুবেল





















সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’ থেকে আহমেদ রুবেলের অভিনয়ের হাতেখড়ি। আহমেদ রুবেল অভিনীত প্রথম নাটক গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’। এরপর তিনি হুমায়ূন আহমেদের ঈদনাটক ‘পোকা’–তে অভিনয় করেন, যেখানে তাঁর অভিনীত ‘গোরা মজিদ’ চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
মঞ্চনাটক দিয়ে অভিনয়ে হাতেখড়ি হয় আহমেদ রুবেলের

মঞ্চনাটক দিয়ে অভিনয়ে হাতেখড়ি হয় আহমেদ রুবেলের











এরপর একুশে টেলিভিশনের ধারবাহিক নাটক ‘প্রেত’-এ অভিনয় করেন। ‘প্রেত’ নাটকটি মুহম্মদ জাফর ইকবালের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত। এর পরিচালক আহির আলম।

এ ছাড়া তিনি হুমায়ূন আহমেদের বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘শ্যামল ছায়া’ সিনেমায় অভিনয় করেন।
দরাজ কন্ঠে আবৃত্তি করতেন তিনি

দরাজ কন্ঠে আবৃত্তি করতেন তিনি








মঞ্চ ও ছোট পর্দার অভিনেতা আহমেদ রুবেল ১৯৯৩ সালে ‘আখেরী হামলা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় (চলচ্চিত্রে) পা রাখেন। পরে তিনি অভিনয় করেছেন ‘চন্দ্রকথা’, ‘ব্যাচেলর’, ‘গেরিলা’,‘দ্য লাস্ট ঠাকুর’ সিনেমায়।

২০০৫ সাল থেকে টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করতেন। ঢাকা থিয়েটারের সদস্য হিসেবে দীর্ঘদিন মঞ্চেও কাজ করেছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটক ‘অতিথি’, ‘নীল তোয়ালে’, ‘বিশেষ ঘোষণা’, ‘প্রতিদান’, ‘নবাব গুন্ডা’, ‘এফএনএফ’ প্রভৃতি।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy