সেরা ছবি, নির্মাতা, অভিনেতা সব ‘ওপেনহাইমার’র দখলে

বিনোদন ডেস্ক

বিনোদন

ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড, যেটা সংক্ষেপে বাফটা নামে সমাদৃত; বিশ্বজুড়ে অন্যতম সম্মানজনক পুরস্কার। স্থানীয় সময় রবিবার (১৮ ফেব্রুয়ারি)

2024-02-19T13:27:43+00:00
2024-02-19T13:27:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সেরা ছবি, নির্মাতা, অভিনেতা সব ‘ওপেনহাইমার’র দখলে
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪, ১:২৭ পিএম   (ভিজিট : ২৬৫)
X

ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড, যেটা সংক্ষেপে বাফটা নামে সমাদৃত; বিশ্বজুড়ে অন্যতম সম্মানজনক পুরস্কার। স্থানীয় সময় রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনটির ২০২৪ আসরের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

৭৭তম এই আসরে সবটুকু আলো যেন নিজের করে নিয়েছে ক্রিস্টোফার নোলান নির্মিত সিনেমা ‘ওপেনহাইমার’। গেলো বছরের তুমুল আলোচিত ও প্রশংসিত ছবিটি সর্বোচ্চ সাতটি বিভাগে পুরস্কৃত হয়েছে। এর মধ্যে সেরা ছবি, সেরা পরিচালক ও সেরা অভিনেতা বিভাগও রয়েছে। এর আগে মনোনয়নেও দাপট দেখিয়েছিল ছবিটি।
এছাড়া সেরা অভিনেত্রীসহ পাঁচটি বিভাগে পুরস্কার জিতে চমক দেখিয়েছে ইয়োরগাস লান্থিমোস নির্মিত সিনেমা ‘পুওর থিংস’।
এক নজরে বিজয়ীদের পুরো তালিকা:
সেরা ছবি: ওপেনহাইমার

আউটস্ট্যান্ডিং ব্রিটিশ ছবি: দ্য জোন অব ইন্টারেস্ট

আউটস্ট্যান্ডিং ডেব্যু বাই আ ব্রিটিশ রাইটার, ডিরেক্টর অর প্রডিউসার: আর্থ মামা

সেরা ছবি (ইংরেজি নয়) : দ্য জোন অব ইন্টারেস্ট

সেরা তথ্যচিত্র: ২০ ডেইজ ইন মারিউপোল

সেরা অ্যানিমেটেড ছবি: দ্য বয় অ্যান্ড দ্য হেরন

সেরা নির্মাতা ক্রিস্টোফার নোলান

সেরা অরজিনাল স্ক্রিনপ্লে: অ্যানাটমি অব আ ফল

সেরা অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে: আমেরিকান ফিকশন

সেরা অভিনেত্রী: এমা স্টোন (পুওর থিংস)

সেরা অভিনেতা: কিলিয়ান মারফি (ওপেনহাইমার)

সেরা পার্শ্ব চরিত্রের অভিনেত্রী: দা’ভিন জয় রান্দোলফ (দ্য হোল্ডওভারস)

সেরা পার্শ্ব চরিত্রের অভিনেতা: রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার)
সেরা কাস্টিং: দ্য হোল্ডওভারস

সেরা সিনেমাটোগ্রাফি: ওপেনহাইমার

সেরা সম্পাদনা: ওপেনহাইমার

সেরা কস্টিউম ডিজাইন: পুওর থিংস

সেরা মেকআপ ও হেয়ার: পুওর থিংস

সেরা অরজিনাল স্কোর: ওপেনহাইমার

সেরা প্রডাকশন ডিজাইন: পুওর থিংস

সেরা সাউন্ড: দ্য জোন অব ইন্টারেস্ট

সেরা স্পেশাল ভিজ্যুয়াল ইফেক্টস: পুওর থিংস

সেরা ব্রিটিশ শর্ট অ্যানিমেশন: ক্র্যাব ডে

সেরা ব্রিটিশ শর্টফিল্ম: জেলিফিশ অ্যান্ড লবস্টার

ইই রাইজিং স্টার অ্যাওয়ার্ড (দর্শকের ভোটে): মিয়া ম্যাককেনা (ব্রুস)






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy