প্রশংসা কুড়াচ্ছে ‘ছায়াবৃক্ষ’

বিনোদন প্রতিবেদক

বিনোদন

ভালোবাসা দিবসকে কেন্দ্র করে গত ১৬ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সিনেমা ‘ছায়াবৃক্ষ’। চা শ্রমিকদের জীবনের বিভিন্ন গল্প নিয়ে সিনেমাটি

2024-02-19T17:39:47+00:00
2024-02-19T17:39:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রশংসা কুড়াচ্ছে ‘ছায়াবৃক্ষ’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৩৯ পিএম   (ভিজিট : ১৯১)
X

ভালোবাসা দিবসকে কেন্দ্র করে গত ১৬ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সিনেমা ‘ছায়াবৃক্ষ’।  চা শ্রমিকদের জীবনের বিভিন্ন গল্প নিয়ে সিনেমাটি চিত্রনাট্য পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। সিনেমায় জুটি হিসেবে অভিনয় করেছেন নিরব হোসেন ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। সিনেমাটিতে দুজনকেই দেখা গেছে চা শ্রমিকের ভূমিকায়।

বাংলাদেশের ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। এই কয়েক দিনে সিনেমাটি বাংলাদেশের দর্শক ও চলচ্চিত্রপ্রেমীদের মনোযোগ আকর্ষণ করেছে ও তাদের প্রশংসা পাচ্ছে। 

রবিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সিনেমাটি দেখে মোকিম ইসলাম নামে এক দর্শক বলেন, এটি একটি অসাধারণ সিনেমা। এই সিনেমার গল্পটার মাধ্যমে অনেকগুলো বিষয়কে স্পর্শ করা হয়েছে এবং অনেক পরিমিতিবোধ কাজ করেছে। 

সিনেমাটি দেখে রিটায়ার্ড একজন শিক্ষক বলেন, মানুষের সংগ্রামী জীবনের এক অসাধারণ গল্প এটি। দৃশ্যগুলো এখনো চোখে লেগে আছে। মনে জায়গা করে বসে আছে অনুপ ও তুলি। 

দীর্ঘ যাত্রা শেষে মুক্তি পেয়েছে পরিচালক বন্ধন বিশ্বাসের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি। সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করেছেন নিরব, অপু বিশ্বাস, নওশাবা, সুমিত, ডন, শতাব্দী ওয়াদুদ, এলিনা শাম্মি ও আজম খানসহ অনেকে। অনুপম কথাচিত্রের ব্যানারে সিনেমাটির কাহিনী ও সংলাপ তানভীর আহমেদ সিডনি।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy