বৌভাতের দাওয়াত দিলেন ফারাজ

বিনোদন ডেস্ক

বিনোদন

অপেক্ষার প্রহর ফুরাল। অবশেষে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন তরুণ রাজনীতিবিদ ও ‘মানবিক ব্যক্তিত্ব’ ফারাজ করিম চৌধুরী। গত শুক্রবার

2024-02-24T17:51:12+00:00
2024-02-24T18:02:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বৌভাতের দাওয়াত দিলেন ফারাজ
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৫১ পিএম  আপডেট: ২৪.০২.২০২৪ ৬:০২ পিএম  (ভিজিট : ৫৮৬)
X

অপেক্ষার প্রহর ফুরাল। অবশেষে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন তরুণ রাজনীতিবিদ ও ‘মানবিক ব্যক্তিত্ব’ ফারাজ করিম চৌধুরী। গত শুক্রবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সন্ধ্যায় ফেসবুকে বিষয়টি জানান ফারাজ।

লেখেন, ঢাকার মসজিদ-এ গাউসুল আজমে ইসলামিক শরীয়াহ অনুযায়ী, ফারাজ করিম চৌধুরীর (আমি) সাথে আফিফা আলমের আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ফারাজ আরও লেখেন, আগামী ১ মার্চ ২০২৪ ইং (শুক্রবার) সন্ধা ৭ টায় বাড়িতে আমার স্ত্রীকে নিয়ে আসার কথা রয়েছে ৷ এদিন আমার বাড়িতে আপনারা আমন্ত্রিত (চট্রগ্রাম রাউজান গহিরা বক্স আলী চৌধুরী বাড়ী)।

বিয়ের এমন আবেগঘন পোস্ট আর বৌভাতের নিমন্ত্রণ জানিয়ে বিয়ের একটি ছবিও শেয়ার করেছেন ফারাজ। পোস্ট করা ওই ছবিতে দেখা যাচ্ছে, মসজিদের নারীদের সংরক্ষিত স্থানে বিয়ের লাল শাড়িতে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছেন কনে আফিফা আলম। আর দরজার বাইরে সাদা পাঞ্জাবিতে বর বেশে দাঁড়িয়ে আছেন ফারাজ।

















এর আগে বিয়ে প্রসঙ্গে ফারাজ এক সাক্ষাৎকারে বলেছিলেন, সাদামাটাভাবে মসজিদে শরিয়াহ অনুযায়ী আকদের মাধ্যমে বিয়ের কার্যক্রম সম্পন্ন করবেন। সেই কথা রাখারই দৃশ্য খুঁজে পাওয়া গেলে ফারাজের বিয়েতে। 

পাত্রী আফিফা আলম ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর রংপুরের মিঠাপুকুরে জন্মগ্রহণ করেন। এরপর ঢাকায় ও-লেভেল এবং এ-লেভেলে অধ্যয়ন শেষে বর্তমানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচার বিষয়ে পড়ালেখা করছেন। 

অন্যদিকে ১৯৯২ সালে চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণ করেন ফারাজ করিম চৌধুরী। চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান তিনি। চারপাশের নানা রকম অনিয়মের বিপরীতে অবিরাম ছুটে চলেছেন এই স্বপ্নবাজ তরুণ। একের পর এক ব্যতিক্রমী কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে দেশেজুড়ে অর্জন করেছেন তুমুল জনপ্রিয়তা।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy