মাহিয়া মাহির ‘আস্থার আস্তানা’ নিয়ে স্বামীর বিস্ফোরক মন্তব্য

বিনোদন ডেস্ক

বিনোদন

অনেক প্রত্যাশা নিয়ে রাজনৈতিক অঙ্গনে পা রাখেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে সেই আশা পূরণ হয়নি

2024-02-27T20:29:41+00:00
2024-02-27T20:54:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাহিয়া মাহির ‘আস্থার আস্তানা’ নিয়ে স্বামীর বিস্ফোরক মন্তব্য
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:২৯ পিএম  আপডেট: ২৭.০২.২০২৪ ৮:৫৪ পিএম  (ভিজিট : ৪০৫)
X

অনেক প্রত্যাশা নিয়ে রাজনৈতিক অঙ্গনে পা রাখেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে সেই আশা পূরণ হয়নি ‘অগ্নিকন্যা’ মাহির। ভোটে হারার শোক কাটতে না কাটতে গত ১৬ ফেব্রুয়ারি রাতে সামাজিকমাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন নায়িকা। বিচ্ছেদের ঘোষণা দেয়ার কিছুদিনের যেতে না যেতেই আস্থার জায়গা খুঁজেছেন অভিনেত্রী।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেছেন মাহি। ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন, ‘আস্থার আস্তানা।’



















অপরদিকে মাহির পোস্টের পরেই বিষয়টি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তার স্বামী রকিব সরকার। মূলত ফেসবুকে ছেলে ফারিশের সাথে একটি ছবি প্রকাশ করেছেন রাকিব সরকার। ওই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন,  ‘আস্থা…! শব্দটির সাথে যখন ডিক্লায়ারেশন ইস্যু যুক্ত হয় তখন তার সাথে সাথে বিশ্বাস, নির্ভরতা ছাড়াও গভীরে অনেকগুলো সমার্থকের উপস্থিতি উপলব্ধ হওয়া খুবই প্রাসঙ্গিক।’

মাহির আস্থার আস্তানায় মাদক দ্রব্য সেবন করা হয়, এমন ইঙ্গিত দিয়ে তিনি লেখেন, ভয়ঙ্কর রাতে ‘আস্থার আস্তানায়’ সাজানো শীসা, নাইনটিজ ইন্ডিয়ান সং, মিটিমিটি আলো তার সদস্যদের সবাই দেখল। ওই আস্তানার প্রধান ফটোগ্রাফির অজুহাতে আড়ালেই রয়ে গেল সপ্তাহ-দশদিনে তো আর এমন আস্থা অর্জন করা সম্ভব নাহ…!


















এ সময় ছেলে ফারিশের উদ্দেশে রাকিব লেখেন, ‘সবাই একই রকম ভাগ্য নিয়ে দুনিয়াতে আসে নাহ বাবা। ইনশাআল্লাহ তোমার জন্য বাবাই যথেষ্ট ফারিশ।’ শেষে ভালোবাসার ইমোজি জুড়ে দেন তিনি।

এর আগে সোমবার (২৬ ফেব্রুয়ারি) এক পোস্টে মাহি লেখেন, ‘একটা আস্থার জায়গা হলেই চলবে, একটা মানুষের মতো মানুষ হলেই চলবে, একটুখানি যত্ন নিও ছেলে।’
মাহিয়া মাহি

মাহিয়া মাহি















বিচ্ছেদের কারণ হিসেবে মাহি তার প্রকাশ করা ভিডিওতে বলেছিলেন, আমি আর রকিব আমরা আসলে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থেকেই বিয়ের সিদ্ধান্তে এসেছিলাম এবং আমরা খুব ভালোই ছিলাম। জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে যে, আমরা আসলে দুজন দুজনের জন্য ‘না’। সে খুব ভালো একজন মানুষ। খুবই পরোপকারী একজন মানুষ। খুবই কেয়ারিং একজন মানুষ। এই পর্যন্ত যতগুলো দিন আমি কাটিয়েছি। সে আমার অনেক যত্ন নিয়েছে, আমারও অনেক টেক কেয়ার করেছে, আমার পুরো পরিবারের মানুষকে সম্মান করেছে। যে কোনো প্রয়োজনে সে পাশে দাঁড়িয়েছে। সবসময় সে আমাকে ছাতার মতো করে আগলে রেখেছিল।
















মাহি ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি ছিল চিত্রনায়িকা মাহির দ্বিতীয় বিবাহ। এই দম্পতি ২০২৩ সালের ২৮ মার্চ একটি পুত্র সন্তান জন্ম দেন।
স্বামী রাকিব সরকারের সাথে মাহিয়া মাহি

স্বামী রাকিব সরকারের সাথে মাহিয়া মাহি















এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। ৫ বছর সংসার করার পর ২০২১ সালের ২২ মে বিবাহিত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন তিনি। তার আগে অবশ্য রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে। এদিকে মাহিও রকিবের দ্বিতীয় স্ত্রী। রকিবের আগের সংসারে দুই সন্তান আছে, তাদের নাম সোয়াইব ও সাইয়ারা।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy