রেজওয়ানা চৌধুরী বন্যাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মাননা

নিজস্ব প্রতিবেদক

বিনোদন

ভারতের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’তে ভূষিত হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া, সংস্কৃতি ও বিতর্ক প্রতিযোগিতা আয়োজন সংক্রান্ত

2024-02-29T19:18:31+00:00
2024-02-29T19:18:31+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রেজওয়ানা চৌধুরী বন্যাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মাননা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:১৮ পিএম   (ভিজিট : ২৬৭)
X

ভারতের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’তে ভূষিত হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া, সংস্কৃতি ও বিতর্ক প্রতিযোগিতা আয়োজন সংক্রান্ত কমিটির সম্মানিত সদস্য বাংলাদেশের বরেণ্য রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে সংবর্ধনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। 

বৃহস্পতিবার গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সিনেট হলে এই সংবর্ধনা অনুষ্ঠান হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

সকাল সাড়ে ১১টায় শুরু হয় রেজওয়ানা চৌধুরী বন্যাকে আনুষ্ঠানিক বরণ অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের ১৪ তলা ভবনের নিচে পৌঁছালে প্রথমে বন্যাকে ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবার। এসময় তাকে অভ্যর্থনা জানিয়ে গান পরিবেশন করা হয়। এরপর তাকে সিনেট হলে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপাচার্য।

সংবর্ধনা অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার দীর্ঘদিনের পথচলা। আজকে আমাকে যে সম্মাননার জন্য সংবর্ধনা দেয়া হল সেজন্য আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। একটি আন্তরিক পরিবেশে আয়োজনটি করা হয়েছে। এর প্রতি মুহূর্তে মনে হয়েছে আপনারা আমাকে ভালোবাসা দিতে চেয়েছেন।’

সভাপতির বক্তব্যে রেজওয়ানা চৌধুরী বন্যাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেন, রেজওয়ানা চৌধুরী বন্যা যে সম্মাননা পেয়েছেন তার মধ্যে বঙ্গবন্ধু, রবীন্দ্রনাথ, নজরুল, মুক্তিযুদ্ধের চেতনা ও সুস্থ সংস্কৃতি খুঁজে পাই। মানবিক বাংলাদেশ বিনির্মাণে এই সম্মাননা অনুপ্রেরণা হয়ে রইবে।’   

অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy