৩৮ তম নাট্য প্রয়াস ‘টাকার রঙ কালো’র সফল মঞ্চায়ন

অন্যান্য

বিসিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের ৩৮ তম নাট্য প্রয়াস শ্রী সুনীল চক্রবর্তী রচিত এবং জনাব শেখ মোঃ আব্দুল হক

2024-03-07T16:52:56+00:00
2024-03-07T16:52:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিসিক শ্রমিক কর্মচারী ইউনিয়ন
৩৮ তম নাট্য প্রয়াস ‘টাকার রঙ কালো’র সফল মঞ্চায়ন
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ৪:৫২ পিএম   (ভিজিট : ২৫৩)
X

বিসিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের ৩৮ তম নাট্য প্রয়াস শ্রী সুনীল চক্রবর্তী রচিত এবং জনাব শেখ মোঃ আব্দুল হক নির্দেশিত “টাকার রং কালো” নাটকটি গাইড হাউজ অডিটোরিয়াম, বেইলী রোড, ঢাকায় মঞ্চায়ন করা হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জনাব মোঃ কামাল উদ্দিন বিশ্বাস, পরিচালক (অর্থ), বিসিক। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামলী নবী, পরিচালক (প্রশাসন), কাজী মাহবুবুর রশীদ, পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি), মোঃ শফিকুল আলম, অখিল রঞ্জন তরফদার, মোঃ আকতার হোসেন, মুহাম্মদ খলিলুর রহমান ভুঁইয়া। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব শেখ মো: আব্দুল হক, সাধারণ সম্পাদক, বিসিক শ্রমিক কর্মচারী ইউনিয়ন এবং সভাপতিত্ব করেন জনাব মোঃ আমির হোসেন, সভাপতি, বিসিক শ্রমিক কর্মচারী ইউনিয়ন ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব কামাল উদ্দিন বিশ্বাস বলেন, দেশের আর্থ-সামাজিক পরিবর্তনের জন্য নাটক একটি বড় হাতিয়ার। তিনযুগেরও বেশি সময়ের ঐতিহ্যকে ধারণ করে বিসিক শ্রমিক কর্মচারী ইউনিয়ন টাকার রঙ কালো নাটকটির মঞ্চায়ন করেছে। এটি একটি বস্তনিষ্ঠ ও যুগান্তকারী উদ্যোগ। নাটক হচ্ছে সমাজের দর্পণ। ইতিহাস-ঐতিহ্য, প্রকৃতি, সমাজ সভ্যতা, রাজনীতি ছাড়াও অর্থনীতির ভালো-মন্দের প্রতিটি ক্ষেত্রকে ফুটিয়ে তোলা হয় নাটকের চরিত্র রূপায়নের মাধ্যমে।

বিশেষ অতিথির বক্তব্যে শফিকুল আলম বলেন, টাকার রঙ কালো এই নাটকের মাধ্যমে মূলত বর্তমান যুগের সামাজিক অবক্ষয়গুলোকেই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। 

অখিল রঞ্জন তরফদার বলেন, ডিজিটাল যুগের হাজারো কর্মব্যস্ততার মাঝে সুস্থ সাংস্কৃতিক চর্চা ও বিনোদনের নিরিখে উক্ত নাটকটি আমাদের মতো কর্মজীবী মানুষের জন্য তাৎপর্যপূর্ণ। 

সভাপতির বক্তব্যে আমির হোসেন বলেন, সামাজিক আন্দোলনের অংশ হিসিবে এবং  ইট পাথরের সমাজে চিত্তবিনোদের জন্য নাটকটির আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে কর্মজীবনে শত ব্যস্ততার মাঝে কিছুটা আনন্দ পাওয়া সম্ভব হবে এটাই আমাদের প্রচেষ্টা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন তারানা জাহান তানিয়া, উপব্যবস্থাপক (উপকরণ), বিসিক এবং শেখ আলী আশরাফ ফারুক, নকশাবিদ, বিসিক।






Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy