কোস্ট গার্ডের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট কোস্ট গার্ড’

নিজস্ব প্রতিবেদক

অন্যান্য

আগামী ১০ মার্চ যথাযোগ্য মর্যাদা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আগারগাঁওস্থ কোস্ট গার্ড সদর দপ্তরে বাংলাদেশ কোস্ট গার্ডের ২৯তম

2024-03-09T15:31:44+00:00
2024-03-09T15:31:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোস্ট গার্ডের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট কোস্ট গার্ড’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ৩:৩১ পিএম   (ভিজিট : ২৭০)
X

আগামী ১০ মার্চ যথাযোগ্য মর্যাদা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আগারগাঁওস্থ কোস্ট গার্ড সদর দপ্তরে বাংলাদেশ কোস্ট গার্ডের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান। 

পাশাপাশি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল(অবঃ) তারিক আহমেদ সিদ্দিক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, মহাপরিচালক বাংলাদেশ কোস্ট গার্ড রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী, ওএসপি, এনপিপি, এনডিসি, পিএসসি উপস্থিত থাকবেন। 

এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীবর্গ, সংসদ সদস্য, বিদেশী কূটনৈতিক ব্যক্তিবর্গ, সামরিক ও অসামরিক অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলাদেশ কোস্ট গার্ড এর নবনির্মিত ০৬ টি ভৌত অবকাঠামো (বিসিজি স্টেশন কুতুবদিয়া, মহেশখালী, মিরসরাই, সন্দ্বীপ, নিদ্রাসকিনা ও বিসিজি আউটপোস্ট শাহপরী) এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট এর সহায়তায় পরিচালিত বাংলাদেশ কোস্ট গার্ডের সদর দপ্তরসহ ০৩ টি জোন, ০৬ টি জাহাজ এবং ০৭ টি স্টেশনে নব সংযোজিত VSATNET System ভার্চুয়ালি উদ্বোধন করবেন। 

পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ কোস্ট গার্ড এর কর্মকর্তা, নাবিক এবং অসামরিক ব্যক্তিবর্গের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য বাংলাদেশ কোস্ট গার্ড পদক ১০ জন, বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক ১০ জন, প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক ১০ জন এবং প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক ১০ জনসহ মোট ৪০ জনকে প্রদান করবেন।





Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy