ফায়ার সার্ভিসে অংশীজনের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

অন্যান্য

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে অংশীজনের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সকালে সদর দপ্তরের সম্মেলন কক্ষে

2024-03-14T16:52:20+00:00
2024-03-14T16:52:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফায়ার সার্ভিসে অংশীজনের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪, ৪:৫২ পিএম   (ভিজিট : ১৮৬)
X

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে অংশীজনের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ মোজাম্মেল হক, উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মোঃ কামাল উদ্দিন ভূঁইয়া, উপপরিচালক (প্র্রশাসন ও অর্থ) জনাব মোঃ জসিম উদ্দিন, উপপরিচালক (পরিকল্পনা) মোঃ আক্তারুজ্জামান, ঢাকা বিভাগের উপপরিচালক জনাব মোঃ ছালেহ উদ্দিনসহ অধিদপ্তরের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাজউক, বিজেএমইএ, বিকেএমইএ, বাংলাদেশ পুলিশ, উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, রেড ক্রিসেন্ট সোসাইটি, এনজিও কর্মকর্তাসহ অন্তত ২০টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মোজাম্মেল হক স্বাগত বক্তব্যে সকলকে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণের অনুরোধ জানান। তিনি অংশীজনদের উদ্দেশে বলেন, "ফায়ার সার্ভিস সর্বদা মানুষের সেবায় কাজ করে। আপনাদের সুচিন্তিত মতামত আমাদের সেবাকে আরও জনবান্ধব করতে সহায়ক হবে।"

একই সাথে তিনি সকলকে কোনো প্রশ্ন থাকলে তা জানতে চাওয়ার অনুরোধ জানান।

অংশীজনের মধ্যে বিজিএমইএ প্রতিনিধি, বিকিএমইএ প্রতিনিধি, এনজিও কর্মকর্তা, দক্ষিণ সিটি কর্পোরেশন প্রতিনিধিসহ বিভিন্ন অংশীজন তাদের মতামত পেশ করেন। তারা ফায়ার সার্ভিসের সাম্প্রতিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং প্রশিক্ষণসহ চলমান সেবা কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান। পরে পরিচালক প্রশাসন ও অর্থসহ অন্যান্য কর্মকর্তা বিভিন্ন অংশীজনের প্রশ্নের জবাব দেন এবং তাদের মতামতগুলো লিপিবদ্ধ করা হয়।





Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy