৩১ বসন্তে আলিয়া ভাট

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউড নায়িকা আলিয়া ভাট তার জন্মদিনটা সবার মতো ভিন্ন আঙ্গিকে কাটাতে চান। জন্মদিনের প্রথম প্রহর থেকেই আলিয়ার ভক্ত-অনুরাগীরা

2024-03-16T13:56:50+00:00
2024-03-16T14:16:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৩১ বসন্তে আলিয়া ভাট
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪, ১:৫৬ পিএম  আপডেট: ১৬.০৩.২০২৪ ২:১৬ পিএম  (ভিজিট : ৩৫১)
X

বলিউড নায়িকা আলিয়া ভাট তার জন্মদিনটা সবার মতো ভিন্ন আঙ্গিকে কাটাতে চান। জন্মদিনের প্রথম প্রহর থেকেই আলিয়ার ভক্ত-অনুরাগীরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। কেউ কেউ প্রশ্ন তুলছেন প্রিয় নায়িকার বয়স নিয়ে।

জানা গেছে, আজ (১৫ মার্চ) আলিয়ার ৩১তম জন্মদিন। তার মানে তিনি জীবনের ৩০টি বসন্ত এরই মধ্যে পার করে ফেলেছেন। আলিয়ার জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার রাত থেকেই বিভিন্ন আয়োজন শুরু হয়েছে কাপুর পরিবারে।

বৃহস্পতিবার পরিবার এবং বন্ধুদের সঙ্গে ডিনারে দেখা গেল পর্দার ‘গঙ্গুবাঈ’কে। আলোকচিত্রীদের তোলা সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের একটি বিলাসবহুল হোটেলের বাইরে দেখা গেছে আলিয়াকে।

সোনালি রংয়ের কো-অর্ডসেট ড্রেসের সঙ্গে নীলরঙা জিনসে দেখা গেল এ নায়িকাকে। তার সঙ্গে ছিলেন স্বামী রণবীর কাপুর। তার পরনে কালো পোশাক। এ ছাড়াও ছিলেন সোনি রাজদান, নীতু কাপুর, আলিয়ার বোন শাহিন ভাট এবং অভিনেত্রীর বান্ধবী ঈশা আম্বানী।

একটি ঘনিষ্ট সূত্রে জানা গেছে, জন্মদিনের দিনটা পরিবারের সঙ্গেই কাটাবেন আলিয়া। গত বছর জন্মদিনে লন্ডনে ছিলেন আলিয়া। তাকে সঙ্গ দিয়েছিলেন রণবীর।

সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন আলিয়া। শুক্রবার জন্মদিনে বলিউডের বিশিষ্টজনরা আলিয়াকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন।

এ তালিকায় রয়েছেন কারিনা কাপুর খান, ক্যাটরিনা কাইফ, নীতু কাপুরসহ আরও অনেকে। গত বছর ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় আলিয়াকে দেখেছিলেন দর্শক। এ ছাড়াও মুক্তি পেয়েছিল এ নায়িকার প্রথম হলিউড সিনেমা ‘হার্ট অফ স্টোন’।

আলিয়া সম্প্রতি তার প্রযোজিত ‘জিগরা’ সিনেমার শুটিং শেষ করেছেন। আগামী সেপ্টেম্বর মাসে ভাসান বালা পরিচালিত সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy