ফায়ার সার্ভিস কর্তৃক জাতির পিতার জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

অন্যান্য

গভীর শ্রদ্ধায় জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ১৭ মার্চ

2024-03-17T18:08:56+00:00
2024-03-17T18:08:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফায়ার সার্ভিস কর্তৃক জাতির পিতার জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৭ মার্চ, ২০২৪, ৬:০৮ পিএম   (ভিজিট : ২২১)
X

গভীর শ্রদ্ধায় জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ১৭ মার্চ ২০২৪ সকাল থেকে এ উপলক্ষ্যে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল; অধিদপ্তরের পরিচালকগণসহ সকল স্তরের কর্মকর্তাগণ ভিন্ন ভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 

সূর্যোদয়ের সাথে সাথে অধিদপ্তরসহ সকল বিভাগীয় দপ্তর, ট্রেনিং কমপ্লেক্স, জেলা দপ্তর ও সকল ফায়ার স্টেশনে জাতীয় ও বিভাগীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০-০০টায় সুরক্ষা সেবা বিভাগের সচিব মহোদয়ের নেতৃত্বে অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালকগণ পুরাতন কেন্দ্রীয় কারাগার, ঢাকায় স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জাতির পিতা ও সকল শহিদদের উদ্দেশ্যে পরিচালিত দোয়ায় অংশ নেন তাঁরা।

সকাল ১১-০০টায় জাতীয় শিশু দিবস পালন উপলক্ষ্যে ঢাকা বিভাগের উদ্যোগে সদর দপ্তরের সম্মেলন কক্ষে শিশু-কিশোরদের অংশগ্রহণে জাতির পিতার ওপর নির্মিত ডকুমেন্টারি এবং জাতির পিতাকে নিয়ে রচিত বিভিন্ন বইর ডিজিটাল পুস্তক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এরপর শিশু-কিশোরদের অংশগ্রহণে ৩টি গ্রুপে গল্প ও কবিতা পাঠের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীসহ সকলকে পুরস্কার তুলে দেন ঢাকার সহকারী পরিচালক জনাব মোঃ আনোয়ারুল হক। এ সময় সেখানে ঢাকার জোন কমান্ডারগণসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সকল বিভাগেও একই ধরনের প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হয়।
   
জাতীয় শিশু দিবসে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ১৬ মার্চ সন্ধ্যা থেকে ফায়ার সার্ভিস-এর নিজস্ব ওয়েবসাইট ও ফেসবুক পেইজে জাতির পিতার ভাষণ ও প্রামাণ্য চিত্র এবং শিশুদের সাথে জাতির পিতার ছবি প্রদর্শন করা হয়। বাদ আসর সারা দেশের সকল মসজিদে জাতির পিতার জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।






Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy