‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই

বিনোদন প্রতিবেদক

বিনোদন

‘সরলতার প্রতিমা’ খ্যাত কণ্ঠশিল্পী ও ‘চাইম’ ব্যান্ডের ভোকালিস্ট খালিদ আর নেই।সোমবার (১৮ মার্চ) রাতে রাজধানীর গ্রিনরোডের একটি বেসরকারি

2024-03-18T20:58:46+00:00
2024-03-18T21:28:35+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ৮:৫৮ পিএম  আপডেট: ১৮.০৩.২০২৪ ৯:২৮ পিএম  (ভিজিট : ৩৮৭)
X

‘সরলতার প্রতিমা’ খ্যাত কণ্ঠশিল্পী ও ‘চাইম’ ব্যান্ডের ভোকালিস্ট খালিদ আর নেই। সোমবার (১৮ মার্চ) রাতে রাজধানীর গ্রিনরোডের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কণ্ঠশিল্পী খালিদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন গীতিকবি ও সুরকার প্রিন্স মাহমুদ।

গোপালগঞ্জে জন্ম নেওয়া এই শিল্পী ১৯৮১ সাল থেকে গানের জগতে যাত্রা করেন। ১৯৮৩ সাল থেকে ‘চাইম’ ব্যান্ডে যোগ দেন। তাকে আশি ও নব্বইয়ের দশকের মানুষ চিনত ‘চাইম’ ব্যান্ডের খালিদ নামে। 

‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘হয়নি যাবারও বেলা’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘তুমি নেই তাই’—এরকম অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী খালিদ। যার গান একসময় পাড়া মহল্লার বিভিন্ন শ্রোতাদের মুখে মুখে থাকত, বাজত বিপণি বিতানসহ বিভিন্ন দোকানে।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy