মা-বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত খালিদ

নিজস্ব প্রতিবেদক

বিনোদন

বাবা-মার পাশেই সমাহিত হলেন চাইম ব্যান্ডের মূল ভোকাল ও জনপ্রিয় কণ্ঠশিল্পী খালিদ। আজ মঙ্গলবার (১৯ মার্চ) বাদ জোহর

2024-03-19T16:57:12+00:00
2024-03-19T16:57:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মা-বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত খালিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৪:৫৭ পিএম   (ভিজিট : ২৮০)
X

বাবা-মার পাশেই সমাহিত হলেন চাইম ব্যান্ডের মূল ভোকাল ও জনপ্রিয় কণ্ঠশিল্পী খালিদ। আজ মঙ্গলবার (১৯ মার্চ) বাদ জোহর গোপালগঞ্জ কোর্ট মসজিদে তার আরেকটি জানাজা শেষে শহরের গেটপাড়ার কবরস্থানে বাবা-মার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন তিনি।

পুরো নাম খালিদ সাইফুল্লাহ। যিনি খালিদ নামেই অধিক পরিচিত। গতকাল সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হন তিনি। রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  খালিদের মৃত্যুতে দেশের সংগীতভুবনে শোকের ছায়া নেমে আসে। 









গতকাল রাত ১১টায় ঢাকার গ্রিন রোড জামে মসজিদে প্রথম জানাজা শেষে খালিদের মরদেহ নিয়ে রাতেই গোপালগঞ্জের উদ্দেশে রওনা করে স্বজনরা। রাত সাড়ে ৩টায় গোপালগঞ্জ শহরের বাসায় পৌঁছায় খালিদের নিথর দেহ।

১৯৬৫ সালে গোপালগঞ্জে জন্ম নেওয়া এ শিল্পী ১৯৮১ সাল থেকে গানের জগতে পা রাখেন। ১৯৮৩ সালে ‘চাইম’ ব্যান্ডে যোগ দেন। এখান থেকেই তার খ্যাতির শুরু। তার গান এখনো মানুষের মুখে মুখে ফেরে। তার গাওয়া জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- ‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘হয়নি যাবারও বেলা’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘আবার দেখা হবে’, ‘তুমি নেই তাই’ ইত্যাদি।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy