বাংলাদেশে আসছেন আতিফ আসলাম

বিনোদন ডেস্ক

বিনোদন

নিজের ভেরিফায়েড ফেসবুকে ১২ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন এ শিল্পী। ভিডিওতে দেখা যায়, নিজের ছবি যুক্ত করে

2024-03-28T21:28:52+00:00
2024-03-28T21:28:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশে আসছেন আতিফ আসলাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ৯:২৮ পিএম   (ভিজিট : ৪২০)
X

নিজের ভেরিফায়েড ফেসবুকে ১২ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন এ শিল্পী। ভিডিওতে দেখা যায়, নিজের ছবি যুক্ত করে ছবির ওপরে লেখা, ‘বাংলাদেশ, চলো একসঙ্গে সংগীত উপভোগ করি।’ 

আতিফের পোস্ট করার কিছুক্ষণেইর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় ‍উঠে। মুহূর্তেই ভাইরাল হয় সেই পোস্ট।

এক ঘণ্টা না পেরোতেই ১৩ হাজারের বেশি রিয়েক্ট ও প্রায় দুই হাজার কমেন্ট জমা পড়েছে ভিডিওটিতে। আতিফের পোস্ট দেখে উচ্ছ্বসিত ভক্ত-অনুরাগীরা। তবে ঠিক কবে আসছেন, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
























প্রসঙ্গত, চলতি বছরেই সংগীত ক্যারিয়ারের ২০ বছর পূর্ণ করবেন আতিফ আসলাম। সুরের জাদুকর আতিফ আসলামের জনপ্রিয়তা দেশ ছাড়িয়ে। বলিউডেও তার খ্যাতি কম নয়।
 
ভারতীয় উপমহাদেশে অগণিত ভক্ত আছে তার। ২০০৫ সালে ‘জহর’ ছবির হিট গান ‘ও লমহে’ দিয়ে শুরু হয়েছিল পাকিস্তানি গায়ক আতিফ আসলামের বলিউড জার্নি। পরবর্তী দেড় দশক মুম্বাইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিতে গান দিয়ে মাতিয়েছেন ভারতবর্ষ।

আতিফ আসলামের উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে: আদাত, ওহ লামহে ও বাতেইন, তেরে বিন, পেহলি নাজার মে, তেরা হনে লাগা হু, তেরে লিয়ে, তু মিলা, রাফতা রাফতা, জী লেন দে প্রভৃতি।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy