একজনকেই বিয়ে জোড়া লাগা ২ বোনের

বুলেটিন ডেস্ক

অন্যান্য

আমেরিকার বিখ্যাত জোড়া লাগা দুই বোন অ্যাবি ও ব্রিটানি হেনসেল বিয়ে করেছেন। তবে তাঁদের স্বামী দুজন না একজনই।

2024-03-29T15:59:33+00:00
2024-03-29T17:35:41+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
একজনকেই বিয়ে জোড়া লাগা ২ বোনের
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ৩:৫৯ পিএম  আপডেট: ২৯.০৩.২০২৪ ৫:৩৫ পিএম  (ভিজিট : ৪৩৫)
X

আমেরিকার বিখ্যাত জোড়া লাগা দুই বোন অ্যাবি ও ব্রিটানি হেনসেল বিয়ে করেছেন। তবে তাঁদের স্বামী দুজন না একজনই। এমন খবর দিয়েছে আমেরিকান সাময়িকী পিপল ম্যাগাজিন।

এতে বলা হয়, এই দুইবোন তিন বছর আগে গোপনে বিয়ে করেছেন মার্কিন সেনা সদস্য জোশ বোলিংকে। আমেরিকার সবচেয়ে বিখ্যাত জোড়া মাথার যমজ বোন অ্যাবি ও ব্রিটানি হেনসেল মিনেসোটার বাসিন্দা। তাঁরা বর্তমান শিক্ষকতা পেশায় আছেন। তাঁদের শরীর এক হলেও মস্তিষ্ক সম্পূর্ণ আলাদা। তাই তাঁদের ইচ্ছা-অনিচ্ছা, চিন্তাভাবনা আলাদা। এমনকি খাবারের প্রতি ভালবাসাও আলাদা। হৃৎপিণ্ড, পিত্তাশয় এবং পাকস্থলী আলাদা। তাই ক্ষুধাও আলাদা আলাদা সময়ে পায়।

১৯৯০ সালে জন্মগ্রহণ করা এই যমজ বোনের বাবার নাম প্যাটি ও মায়ের নাম মাইক। জন্মের সময় যমজ সন্তানদের আলাদা করলে তাদের বাঁচানো যেত না। তাই অপারেশন করে তাদের আলাদা করার সিদ্ধান্ত নেননি তাঁরা।

১৯৯৬ সালে দ্য অপরাহ উইনফ্রে শো এবং লাইফ ম্যাগাজিনের কভারে উপস্থিতির মাধ্যমে বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেন অ্যাবি ও ব্রিটানি।  





Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy