ঢাকার তিন তারকা পশ্চিমবঙ্গে জিতলেন ফিল্মফেয়ার

বিনোদন ডেস্ক

বিনোদন

কলকাতার ফিল্মফেয়ারে বাজিমাত করেছেন বাংলাদেশের তিন তারকা। এবারের আসরে তিনটি বিভাগে সেরা হয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া

2024-03-30T12:18:50+00:00
2024-03-30T12:51:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকার তিন তারকা পশ্চিমবঙ্গে জিতলেন ফিল্মফেয়ার
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ১২:১৮ পিএম  আপডেট: ৩০.০৩.২০২৪ ১২:৫১ পিএম  (ভিজিট : ২০৬)
X

কলকাতার ফিল্মফেয়ারে বাজিমাত করেছেন বাংলাদেশের তিন তারকা। এবারের আসরে তিনটি বিভাগে সেরা হয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানসহ তাসনিয়া ফারিণ ও সোহেল মণ্ডল।

শুক্রবার (২৯ মার্চ) কলকাতার আইটিসি রয়েল বেঙ্গল হোটেলে রাতে বসেছিল ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’–এর আসর। আসরের ঘোষিত হয় তাদের নাম।

এদিন ‘অর্ধাঙ্গিনী’তে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পান দুই বাংলার জনপ্রিয় নায়িকা জয়া আহসান। বাংলাদেশি হিসেবে এই নিয়ে চারবার ফিল্মফেয়ার জয়ের রেকর্ড গড়লেন তিনি। নায়িকার হাতে পুরস্কার তুলে দেন টালিউড অভিনেত্রী শুভশ্রী ও পরিচালক রাজ চক্রবর্তী। পুরস্কার হাতে পেয়ে উচ্ছ্বসিত জয়া বলেন, ‘সমালোচক আর জনপ্রিয় শাখায় এর আগে আমি পেয়েছি। কিন্তু এই শাখায় এটিই আমার প্রথম। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার টিমের সবাইকে। 

পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দর্শক, শুভানুধ্যায়ী এবং সাংবাদিক সবাইকে ধন্যবাদ আমাকে ভালোবাসা দেওয়ার জন্য।’সমালোচকদের বিচারে সেরা চলচ্চিত্র হয়েছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ‘মায়ার জঞ্জাল’। এটি সর্বাধিক সাতটি বিভাগে পুরস্কার জিতেছে। এতে দারুণ নৈপুণ্যের জন্য সেরা নবাগত অভিনেতা স্বীকৃতি পেয়েছেন সোহেল মণ্ডল। ইন্দ্রনীল রায়চৌধুরী নির্মিত এই ছবিতে অভিনয়ের জন্য ঢাকার অভিনেত্রী অপি করিমও পেয়েছিলেন মনোনয়ন। তবে পুরস্কার জিততে পারেননি।

তবে ভিসা জটিলতায় কলকাতার মর্যাদাপূর্ণ এই আসরে থাকতে পারেননি তিনি। ফিল্মফেয়ারের পেজে তার ছবি শেয়ার করে শুভেচ্ছা জানানো হয়েছে।

‘আরও এক পৃথিবী’ সিনেমার জন্য সেরা নবাগতা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তাসনিয়া ফারিণ। তিনি বলেন, ‘কলকাতায় এটা শুধু আমার প্রথম ছবিই নয়, ক্যারিয়ারের প্রথম ছবি আমার। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব দেওয়ার, বাকিটা দর্শকেরা পছন্দ করেছেন। অনেক বেশি ভালোবাসা পাচ্ছি আসার পর থেকে।’‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’-এ ঢাকার আরও এক তরুণ মনোনয়ন পেয়েছিলেন। তিনি মাহতিম শাকিব। ‘চিনি ২’সিনেমায় তিনি ‘তুমি জানতেই পারো না’শিরোনামের গানটির জন্য সেরা প্লেব্যাক গায়ক বিভাগে মনোনীত হয়েছিলেন। তবে এই ক্যাটাগরিতে জিতেছেন অরিজিৎ সিং। তিনি পেয়েছেন ‘কাবুলিওয়ালা’ ছবির ‘ভাবো যদি’ গানের জন্য।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy