এবারও ইত্যাদিতে থাকছে বিদেশিদের চমক

বুলেটিন ডেস্ক

বিনোদন

বিগত প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে বিদেশি নাগরিকদের নিয়ে ইত্যাদির আয়োজন বাংলাদেশের লোকজ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে

2024-04-02T16:43:08+00:00
2024-04-02T16:43:08+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
এবারও ইত্যাদিতে থাকছে বিদেশিদের চমক
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ৪:৪৩ পিএম   (ভিজিট : ২২৯)
X


বিগত প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে বিদেশি নাগরিকদের নিয়ে ইত্যাদির আয়োজন বাংলাদেশের লোকজ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে নিয়মিতভাবে তুলে ধরছেন বরেণ্য নির্মাতা হানিফ সংকেত। যাদের মাধ্যমে আমাদের সংস্কৃতি ছড়িয়ে পড়ছে বিশ্বের নানা প্রান্তে। এই পর্বে বিদেশিরা তাদের মাতৃভাষার বদলে বাংলা ভাষায় গ্রামের সহজ সরল মানুষের চরিত্রে অভিনয় করে থাকে।

ঢাকায় বসবাসরত বিদেশিদের কাছে হানিফ সংকেত ও ইত্যাদি দু’টি প্রিয় নাম। এ দেশে না থাকলেও বিদেশিরা তাদের বন্ধু-বান্ধব ও নন সহকর্মীদের ইত্যাদির এই পর্বের বিষয় উৎসাহিত করেন হানিফ সংকেতকে।

বিদেশিরা মনে করেন এটি তাদের জীবনে একটি নূতন অভিজ্ঞতা, অন্যরকম আনন্দ। যা মানুষকে সচেতন করতে ভূমিকা রাখে। তাই তারা উৎসাহের সঙ্গে এই পর্বটির জন্য অপেক্ষা করেন এবং অংশগ্রহণ করেন।

তাছাড়া ইত্যাদি প্রচারের পর ইত্যাদিতে অংশগ্রহণ করা বিদেশিরা বাইরে বের হলে দর্শকরা যখন তাদের চিনতে পারেন, তাদের করা চরিত্র নিয়ে সুন্দর সুন্দর মন্তব্য করেন-তখন তাদের ভালো লাগে। এবারের ইত্যাদিতে ছোট্ট একটি পর্বে স্বল্প সময়ের জন্য উপস্থিতি দেখা যাবে বিদেশিদের।

এবারের বিষয় হলো, বাজারে কৃষিপণ্য বাজারজাতকরণে মধ্যসত্বভোগীদের দৌরাত্ম্য এবং প্রান্তিক কৃষকদের নানা সমস্যার উপর করা হয়েছে এই পর্বে। এর পাশাপাশি রয়েছে বিদেশিদের অংশগ্রহণে একটি গানের সাথে চমৎকার নৃত্য।
প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ আয়োজন ইত্যাদি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ০৮টার বাংলা সংবাদের পর।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy