ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার ধামরাইয়ে মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মো. জাহিদুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।রবিবার (৭ এপ্রিল) সকাল

2024-04-07T14:26:33+00:00
2024-04-07T14:26:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ এপ্রিল, ২০২৪, ২:২৬ পিএম   (ভিজিট : ৩৪৪)
X

ঢাকার ধামরাইয়ে মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে  মো. জাহিদুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

রবিবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া এলাকায় বাংলাদেশ জাতীয় বেতার অফিস সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত মো. জাহিদুল ইসলাম ঢাকার আশুলিয়ার গাজীরচর আয়নাল মার্কেট এলাকার মরহুম রাজা মিয়ার ছেলে। 

পুলিশ জানায়, সকালের দিকে বাড়ি ফেরার পথে ধামরাই কেলিয়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তার সঙ্গে থাকা আরোহী সুস্থ রয়েছেন। 

সাভার হাইওয়ে থানার এস আই বাবুল হোসেন জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে গেলে পেছনে থাকা বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান চালক জাহিদুল ইসলাম। তার সঙ্গে থাকা অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy