১৯ এপ্রিল ঢাকায় আতিফের কনসার্ট

বিনোদন ডেস্ক

বিনোদন

অবশেষে প্রতীক্ষার প্রহর শেষ হলো। চলতি বছরের ১৯ এপ্রিল ঢাকায় কনসার্ট মাতাবেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। রোববার

2024-04-08T13:55:40+00:00
2024-04-08T13:55:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
১৯ এপ্রিল ঢাকায় আতিফের কনসার্ট
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪, ১:৫৫ পিএম   (ভিজিট : ৫৬৭)
X

অবশেষে প্রতীক্ষার প্রহর শেষ হলো। চলতি বছরের ১৯ এপ্রিল ঢাকায় কনসার্ট মাতাবেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। রোববার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন এই তারকা নিজেই। 

আতিফ জানান, আগামী ১৯ এপ্রিল (শুক্রবার) রাজধানীর বসুন্ধরার ক্রিকেট গ্রাউন্ডে লেট’স ভাইবের আয়োজনে অনুষ্ঠিত কনসার্টে পারফর্ম করবেন তিনি। এর আগেই পা রাখবেন ঢাকার মাটিতে। 






এর আগে গত মার্চের শেষের দিকে ফেসবুকে এক স্ট্যাটাসে আতিফ জানান, শিগগিরই বাংলাদেশে আসতে যাচ্ছেন তিনি। তবে সে সময় দিনক্ষণ জানাননি। রোববারই (৭ এপ্রিল) কনসার্টের সময় ঘোষণা করলেন এই তারকা। 

আতিফ আসলাম বাংলাদেশে আসার তারিখ ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরা। পছন্দের তারকাকে কাছ থেকে দেখার আগ্রহ, উত্তেজনা প্রকাশ করেছেন তারা। 











এর আগে ২০১৩ সালে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে ঢাকায় এসেছিলেন আতিফ আসলাম। দীর্ঘ ১১ বছর পর আবারও ঢাকায় পা রাখতে পারেন জনপ্রিয় এই তারকা। 

২০০২ সালে পাকিস্তানে বন্ধুদের নিয়ে ‘‘জাল’’ নামে একটি ব্যান্ড করেছিলেন আতিফ, সেই ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘জাল পরি’ প্রকাশের পর রাতারাতি পরিচিতি পান তিনি। অ্যালবামের ‘‘ভিগি ইয়াদিন’’, ‘‘মাহি ভে’’, ‘‘আখন সে’’ ও ‘‘জাল পরি’’ গানগুলো পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারতেও আলোচিত হয়।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy