কোক স্টুডিওর গান নিয়ে মুখ খুললেন জয়া

বিনোদন প্রতিবেদক

বিনোদন

কোক স্টুডিওর নতুন সিজনে বিশেষ চমক হিসেবে হাজির হলেন অভিনেত্রী জয়া আহসান। যেখানে তিনি কোক স্টুডিওর সেটে ‘গান

2024-04-16T13:04:02+00:00
2024-04-16T13:04:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোক স্টুডিওর গান নিয়ে মুখ খুললেন জয়া
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ১:০৪ পিএম   (ভিজিট : ২৯৭)
X

কোক স্টুডিওর নতুন সিজনে বিশেষ চমক হিসেবে হাজির হলেন অভিনেত্রী জয়া আহসান। যেখানে তিনি কোক স্টুডিওর সেটে ‘গান গাই আমার মন রে বোঝাই’ গানের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন। 

বিষয়টি নিয়ে জয়া ফেসবুকে লিখেছেন, শাড়ি আমার প্রাণের অহংকার, শাড়ি আপামর বাংলাদেশের ঐতিহ্য, প্রতি সুতোর বুননে বাংলাদেশের শিল্পীদের মুন্সিয়ানা প্রতিফলিত। এবার সেই শাড়ির ঐতিহ্য নিয়েই আমরা কয়েকজন গলা মেলালাম কোক স্টুডিও বাংলার নতুন গান তাঁতিতে। এই গান বাংলাদেশের তাঁতিদের এবং তাঁতশিল্পের ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন হয়ে থাকবে। নববর্ষের আগমনে এই নতুন গান আমাদের দেশের শাড়ি এবং তাঁতশিল্পকে আরও বর্ণময় করে বিশ্বের আঙিনায় পৌঁছে দেবে বলেই আশা করি। 




















জয়া আরও লিখেন, আমি নিজে শাড়ি খুব ভালোবাসি, বাংলাদেশের জামদানি, মসলিনসহ সমস্ত দেশীয় শাড়ি আমার ব্যক্তিত্বের অংশ হয়ে গেছে অচিরেই। আমি বিশ্ব আঙিনায় বহুবার বাংলাদেশের জামদানি শাড়িকে পরিবেশনা করেছি। শাড়ির প্রতি সেই ভালোবাসা এবং অর্ণবের আন্তরিক অনুরোধ থেকেই এই গানের সঙ্গে আমার যুক্ত হওয়া। দুর্দান্ত একটি টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হলো। যারা গান পছন্দ করেন, শাড়ি এবং তার সঙ্গে জড়িয়ে থাকা ঐতিহ্যকে সম্মান করেন, আমি নিশ্চিত এই গান তাদের ভালো লাগবে।
























জয়া আহসানকে নিয়ে অর্ণব লেখেন, জয়া আহসান বন্ধু মানুষ। দেশ-বিদেশে সব অনুষ্ঠানে জামদানি শাড়ি পরে তার কদর বাড়ায়, সঙ্গী করে নিলাম তাকেও। অভিনয়ের পাশাপাশি ও যে ভালো গান করে সেটা হয়তো সবাই জানে না।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy