সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সংগীতশিল্পী পাগল হাসান

বিনোদন ডেস্ক

বিনোদন

সুনামগঞ্জের ছাতকে বাস-সিএনজিচালিত অটোর মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন সংগীতশিল্পী ও গীতিকার মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান (৩৫)।

2024-04-18T11:04:22+00:00
2024-04-18T11:04:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সংগীতশিল্পী পাগল হাসান
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ১১:০৪ এএম   (ভিজিট : ৩৬৭)
X

সুনামগঞ্জের ছাতকে বাস-সিএনজিচালিত অটোর মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন সংগীতশিল্পী ও গীতিকার মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান (৩৫)। এ সময় অটোর চালক সত্তার মিয়াও (৫৩) নিহত হন।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ৭টার দিকে ছাতক-দোয়ারাবাজার সড়কের সুরমা সেতু টোল কেন্দ্রের পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অটোতে থাকা দুইজন নিহত হন।

এ ঘটনায় রুকন মিয়া, কয়েছ মিয়া ও জাহাঙ্গীর আলম নামের তিনযাত্রী আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাগল হাসানের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- জীবন খাতা, আসমানে যাইয়ো না রে বন্ধু, আমি এক পাপিষ্ঠ বান্দা, রেলগাড়ির ইঞ্জিনসহ অসংখ্য গান।

ছাতক থানার ওসি মোহাম্মদ শাহ আলম গণমাধ্যমকে বলেছেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেশের একজন স্বনামধন্য শিল্পী যাকে আমরা পাগল হাসান হিসেবেই জানি, তিনি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এ সময় অটোর চালকও মারা যান। আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিক্যালে পাঠানো হয়েছে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy