শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন

বিনোদন ডেস্ক

বিনোদন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪–২৬ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আজ (১৯ এপ্রিল)। সকাল ৯টা ৩০ মিনিটে শিল্পী

2024-04-19T18:18:36+00:00
2024-04-19T18:18:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬:১৮ পিএম   (ভিজিট : ২১৭)
X

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪–২৬ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আজ (১৯ এপ্রিল)। সকাল ৯টা ৩০ মিনিটে শিল্পী সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল পাঁচটা পর্যন্ত চলে এ ভোটগ্রহণ।

শিল্পী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী, গণনা শেষে আজই ফলাফল প্রকাশ করা হবে। সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু কথা থাকলেও ৩০ মিনিট পরে শুরু হয়।

এবার ভোটার আছেন ৫৭১ জন। ২১ সদস্যবিশিষ্ট কমিটির এই নির্বাচনে ছয়জন স্বতন্ত্রসহ দুটি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন খোরশেদ আলম খসরু। সদস্য হিসেবে আছেন এ জে রানা ও বিএইচ নিশান।

এবার প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের মধ্যে একটিতে জোট বেঁধেছেন ঢাকাই চলচ্চিত্রের দাপুটে দুই অভিনেতা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল। আরেক প্যানেল থেকে লড়ছেন সোনালি দিনের নায়ক মাহমুদ কলি ও নায়িকা নিপুণ আক্তার।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy