শাবনূরকে কাছে পেয়ে যা বললেন পরীমনি

বিনোদন প্রতিবেদক

বিনোদন

চিত্রনায়িকা শাবনূর ফেসবুক লাইভে আসেন। প্রায় এক ঘন্টা দৈর্ঘ্যরে সেই লাইভে উঠে আসে তাকে ঘিরে দেশের চলচ্চিত্রের সিনিয়র

2024-04-21T15:39:00+00:00
2024-04-21T15:39:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শাবনূরকে কাছে পেয়ে যা বললেন পরীমনি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ এপ্রিল, ২০২৪, ৩:৩৯ পিএম   (ভিজিট : ২৩০)
X

চিত্রনায়িকা শাবনূর ফেসবুক লাইভে আসেন। প্রায় এক ঘন্টা দৈর্ঘ্যরে সেই লাইভে উঠে আসে তাকে ঘিরে দেশের চলচ্চিত্রের সিনিয়র জুনিয়র সকল শিল্পীর মুগ্ধতার চিত্র। আর শাবনূরও যে কতোটা বিনয়ী, কতোটা মিশুক সে কথাও উঠে এসেছে।

শাবনূর একে একে সব তারকার সঙ্গে কোলাকুলি করেন, হাত মেলান, সবার কুশল বিনিময় করেন। সিনিয়র তারকাদের পা ধরে যেমন সালাম করেন, তেমনি চলচ্চিত্রের এক্সট্রা শিল্পীদের পর্যন্ত জড়িয়ে ধরেন।


নির্মাতা থেকে শুরু করে প্রযোজকদের সঙ্গে তার কেমন সখ্যতা, সেই বিষয়গুলোও লাইভে ফুটে ওঠে। এরইমধ্যে শাবনূরের সেই লাইভ এক মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। হয়েছে অসংখ্য শেয়ার।


শাবনূরকে কাছ থেকে দেখতে পেয়ে জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি তো বলেই ফেললেন, ফাইনালি তোমাকে দেখতে পেলাম!

তবে শিল্পী সমিতির নির্বাচন ঘিরে এফডিসির নতুন পুরনো তারকাদের এই মিলন মেলায় নজর কাড়লো দুই নায়িকা শাবনূর ও নায়িকা পরীমনির সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক!

এরমধ্যে শাবনূরের সাথে শিল্পী সমিতির নির্বাচন দিনের বেশকিছু স্থিরচিত্র নিজের ফেসবুক পেজে শেয়ার করেন পরীমনি। সেইসঙ্গে জানান নিজের উচ্ছ্বাসের কথাও।

শাবনূরকে শৈশবের মুগ্ধতা আখ্যা দিয়ে পরী লিখেন, ‘একজন শাবনূর। একজন সুপারস্টার। এক শৈশবের মুগ্ধতা। একজন সুন্দর মনের মানুষ। একটা ভালোবাসা।’

পরীর শেয়ার করা ছবিগুলো মুহূর্তে ছড়িয়ে যায়। সেই সঙ্গে হাজার দুয়েক ইতিবাচক মন্তব্যতো আছেই। বেশীর ভাগ মন্তব্যকারীই শাবনূরকে বাংলা সিনেমার শেষ সুপারস্টার নায়িকা বলছেন!

শুধু তাই নয়, শাবনূরও পরে পরীর সেই পোস্ট নিজের ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘ভালোবাসা থাক চিরন্তন’।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy