‘বুবলী আগে থেকেই বিবাহিত, একটি মেয়েও আছে’

বিনোদন প্রতিবেদক

বিনোদন

এবার ঈদের আগে থেকে ব্যক্তিজীবন নিয়ে কথা বলে বারবার শিরোনামে জায়গা করে নিয়েছেন আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। ঢালিউড

2024-04-23T16:24:49+00:00
2024-04-23T18:40:45+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
‘বুবলী আগে থেকেই বিবাহিত, একটি মেয়েও আছে’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ৪:২৪ পিএম  আপডেট: ২৩.০৪.২০২৪ ৬:৪০ পিএম  (ভিজিট : ৪৪৩)
X

এবার ঈদের আগে থেকে ব্যক্তিজীবন নিয়ে কথা বলে বারবার শিরোনামে জায়গা করে নিয়েছেন আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে দাম্পত্যজীবন এবং নায়কের প্রথম স্ত্রী অপু বিশ্বাসকে নিয়ে মন্তব্য করেই আলোচনার সূত্রপাত। এবার সেই বুবলীকে নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরুজ বাঙালি।

ঈদের একটি অনুষ্ঠানে বুবলী জানান―শাকিব খানের সঙ্গে ডিভোর্স হয়নি। সময় নিচ্ছেন তারা। তবে আলাদা থাকছেন। মূলত ছেলে বীরের কথা ভেবে সময় নিচ্ছেন তারা।

















এছাড়াও তিনি বলেন, শাকিবের বাসায় গেলে সেখানে হয়তো জয় ও তার মা অপু বিশ্বাসের সঙ্গে দেখা হয়। এমনকী ছেলে বীরকে নিয়ে নায়কের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর সময় জয়কে নিয়ে হাজির হন অপু বিশ্বাস। বুবলীর এমন মন্তব্যে অবশ্য বেশ তোলপাড় শুরু হয়েছিল নেটপাড়ায়। এমনকী তার এই বক্তব্যে নাকি বিরক্ত শাকিব-অপু।

এবার আলোচিত-সমালোচিত বুবলীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কৌতুক অভিনেতা সুরুজ বাঙালি। তিনি বলেন, এখন শাকিব-অপু দু’জনই ভালো আছেন। আর তাদের মধ্যে বুবলী প্রবেশ করে সবকিছু নষ্ট করতে চাইছে।




















তিনি বলেন, শাকিব খানের লেজ ধরে এই পর্যন্ত এসেছে বুবলী। তাকে ধরে ১০টি সিনেমাও করেছে। বুবলীকে শাকিবই উপরে উঠিয়েছে। আর এই বুবলী কিন্তু আগে থেকেই বিবাহিত, যা জানতো না শাকিব। তার আগের ঘরে একটি মেয়ে সন্তানও রয়েছে। শাকিব এটা পরবর্তীতে জানতে পেরে এড়িয়ে চলেছে তাকে। কিন্তু বীরতো শাকিবের নিজের রক্তের। এ জন্য বীরকে কখনোই ফেলে দেবে না শাকিব।

কৌতুক অভিনেতা সুরুজ বাঙালি বলেন, বুবলী চায় বীরকে দিয়ে শাকিবের সম্পত্তিতে ভাগ বসাতে। যেখানে শাকিব-অপু এক হয়েছেন, তখন তাদের মধ্যে বুবলীর নাক গলানোর কী প্রয়োজন?



















প্রসঙ্গত, ২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিনয়ের সূচনা হয় বুবলীর। এতে তার বিপরীতে ছিলেন শাকিব খান। এরপর টানা কয়েকটি সিনেমায় জুটিবদ্ধ দেখা গেছে তাদের।
কৌতুক অভিনেতা সুরুজ বাঙালি

কৌতুক অভিনেতা সুরুজ বাঙালি









তবে ২০২২ সালের সেপ্টেম্বরের শেষ দিকে বেবিবাম্পের ছবি প্রকাশ করে আলোচনায় আসেন চিত্রনায়িকা বুবলী। এরপর একদিন শাকিব-বুবলী একসঙ্গে ফেসবুকে ছেলে শেহজাদ খান বীরের ছবি প্রকাশ্যে আনেন।
পুত্র শেহজাদ খান বীরের সঙ্গে বুবলী

পুত্র শেহজাদ খান বীরের সঙ্গে বুবলী



















এরপর একই বছরের ৩ অক্টোবর ফেসবুকে অন্য এক পোস্টে শাকিবের সঙ্গে ছবি পোস্ট করে বুবলী বলেন—এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ ২০.০৭.২০১৮ এবং ২১.০৩.২০২০।” এর মধ্যে ‘২০ জুলাই ২০১৮ সাল’ হচ্ছে তাদের বিয়ের তারিখ এবং ‘২১ মার্চ ২০২০ সাল’ হচ্ছে ছেলের জন্ম।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy