কোটি টাকার মাদক আইসসহ সংগীতশিল্পী গ্রেপ্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন

রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া থেকে শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় উচ্চারণ ব্যান্ডের ভোকালিস্ট এনামুল কবির রেবেলকে গ্রেপ্তার করেছে রামপুরা থানা

2024-04-27T15:35:05+00:00
2024-04-27T15:35:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোটি টাকার মাদক আইসসহ সংগীতশিল্পী গ্রেপ্তার
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ৩:৩৫ পিএম   (ভিজিট : ১৯৫)
X

রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া থেকে শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় উচ্চারণ ব্যান্ডের ভোকালিস্ট এনামুল কবির রেবেলকে গ্রেপ্তার করেছে রামপুরা থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রায় এক কেজি আইস উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, সংগীতশিল্পী রেবেল লিটু নামের এক মাদক ব্যবসায়ীর সহযোগী হিসেবে কাজ করে। পরে রেবেলের দেওয়া তথ্য অনুযায়ী, বাড্ডা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী মো. লিটন ওরফে লিটুর বাসায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত জব্দ করা হয়। তবে লিটু ও তার সহযোগী অমিত পলাতক।

আরও জানা যায়, ৫ বছরেরও বেশি সময় ধরে লিটুর মাদক ব্যবসায়ে সহায়তা করে আসছে রেবেল। এর আগে একটি অনুষ্ঠানে পরিচয় হয় রেবেল ও লিটুর। এরপর তাদের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। যার প্রেক্ষিতে প্রায়ই রেবেলকে আর্থিক সহায়তা করতেন লিটন।

প্রসঙ্গত, এনামুল কবির রেবেলকে গ্রেপ্তারের পর শুক্রবার (২৬ এপ্রিল) রাতেই রামপুরা থানায় একটি মামলা হয়েছে। এতে তিনজনকে আসামি করা হয়েছে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy