বিয়ে ছাড়াই সন্তানের মা হতে চান ম্রুণাল

বিনোদন ডেস্ক

বিনোদন

সিনেমা হোক বা ওয়েব সিরিজ, সব কিছুতেই সমান পটুম্রুণাল ঠাকুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে কর্মক্ষেত্র ও ব্যক্তিগত জীবনকে ব্যালান্স

2024-04-28T16:10:41+00:00
2024-04-28T16:10:41+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
বিয়ে ছাড়াই সন্তানের মা হতে চান ম্রুণাল
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ এপ্রিল, ২০২৪, ৪:১০ পিএম   (ভিজিট : ২০৩)
X

সিনেমা হোক বা ওয়েব সিরিজ, সব কিছুতেই সমান পটু ম্রুণাল ঠাকুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে কর্মক্ষেত্র ও ব্যক্তিগত জীবনকে ব্যালান্স করার কথা বলেন অভিনেত্রী।

ম্রুণাল ঠাকুর তার কাজ নিয়েই সব সময় আলোচনায় থাকেন। তবে চলার পথে প্রিয় মানুষের পাশে থাকা যে জরুরি সে কথাও স্বীকার করেন এই অভিনেত্রী। এমনকি বিয়ে কিংবা কারও সঙ্গে সম্পর্কে না জড়ালেও মা হওয়ার বাসনা লালন করেন।
ম্রুণাল ঠাকুর বলেছেন, ‘কাজের মারাত্মক চাপে প্রেম-বিয়ের মতো বিষয়ে ভাবতে অনেকের মতো আমিও ভয় পাই। এর পরও সন্তানসুখ লাভের ইচ্ছেটা প্রবল। সেজন্য পার্টনারকে পাশে থাকতেই হবে– এটাও মনে করি না। কারণ, ক্যারিয়ার আর ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রাখাটা ভীষণ জরুরি। কীভাবে রাখা যায়– সেটাই খোঁজার চেষ্টা করছি। 
এ অভিনেত্রী আরও বলেন, আমি জানি সম্পর্ক তৈরি করা বা সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া খুবই কঠিন। সেজন্য এমন একজন পার্টনার দরকার– যে আমার কাজের ধরনটা বুঝবে। যদি তেমন কাউকে না পাই তাহলে একা থাকাই শ্রেয় বলে মনে করব। তবু নিজের চাওয়া-পাওয়াকে জলাঞ্জলি দেব না। সে কারণে আমি ডিম্বাণু সংরক্ষণের কথাও ভেবেছি।’
ম্রুণাল আরও জানিয়েছেন, প্রকৃত ভালোবাসার মানুষ পাশে থাকা কতটা জরুরি, তা জীবনের বিপর্যস্ত সময়ে ভালোভাবেই উপলব্ধি করেছেন।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy