প্রকাশ: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১১:৫৬ এএম আপডেট: ২৯.০৪.২০২৪ ১২:১৪ পিএম (ভিজিট : ৩৩৯)

X
দেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ অপু বিশ্বাস এবং মামনুন হাসান ইমন। ‘এক বুক ভালবাসা’ নামের সিনেমায় প্রথমবার দুজনকে একসঙ্গে দেখা যায়। সিনেমা ছাড়াও বিভিন্ন ব্যান্ডের ফটোশুটে প্রায় তাদের একসঙ্গে দেখা পাওয়া যায়।
কাজের সূত্র ধরেই দুই তারকার বন্ধুত্ব গাঢ় হয়েছে। বন্ধুত্বের জায়গা থেকেই এবারে ইমন অপু বিশ্বাসকে ঢালিউডের ‘গসিপ কুইন’ বলছেন।
ঈদ শেষ হয়ে গেলেও বিনোদন অঙ্গনে এখনো শেষ হয়নি ঈদের আমেজ। বিভিন্ন টেলিভিশনের অনুষ্ঠানে তারকারা হাজির হচ্ছেন। কথা বলছেন নানান বিষয় নিয়ে।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে হাজির হয়েছিলেন ইমন। ওই অনুষ্ঠানে ‘জানতে চাই’ নামের একটি অংশ নায়কের কাছে উপস্থাপক জানতে চান ঢালিউডের গসিপ কুইন কে। এমন প্রশ্নের জবাবে অবলীলায় ইমন অপু বিশ্বাসের কথাবলেন।
ইমন একটু হেসেই বলেন, ইন্ডাস্ট্রিতে কোথায় কী হচ্ছে অপু বিশ্বাসের কাছে সব খবর থাকে। এমনকি সে খুব সঠিক তথ্য দিয়ে দেয়। আগে মান্না ভাইয়ের কাছে সব ধরনের খবর থাকত। এজন্য মানে অপু বিশ্বাসকে সবাই বলে নায়ক মান্না ভাই।
সেইসঙ্গে ইমন আরও বলেন, অপু বিশ্বাসের সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব। কিন্তু গসিপিংটা ও খুব মজা করে আনন্দ নিয়ে করে, ভালো লাগে।
ব্যক্তি জীবনের নানান বিষয় নিয়ে আলোচনায় থাকেন অপু বিশ্বাস। ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের সঙ্গে বিয়ে এবং বিচ্ছেদ নিয়েই বেশি আলোচনা চলে এই অভিনেত্রীকে নিয়ে।