ছোট শিশুটি আজ দেশের জনপ্রিয় অভিনেত্রী

বিনোদন প্রতিবেদক

বিনোদন

গায়ে লাল ফ্রক। আদুরে একটি বাচ্চা ছাদের উপরে দাঁড়িয়ে আছে খেলনা গাড়ি হাতে । প্রথম দেখাতে বেশির ভাগ

2024-04-29T12:34:31+00:00
2024-04-29T12:34:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছোট শিশুটি আজ দেশের জনপ্রিয় অভিনেত্রী
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১২:৩৪ পিএম   (ভিজিট : ২৭৪)
X

গায়ে লাল ফ্রক। আদুরে একটি বাচ্চা ছাদের উপরে দাঁড়িয়ে আছে খেলনা গাড়ি হাতে । প্রথম দেখাতে বেশির ভাগ মানুষই চিনতে পারেননি। এমনকি বলতেও পারেননি তার পরিচয়। পড়ে গেছেন দ্বিধা-দ্বন্দ্বে। এবার জানা গেল তার পরিচয়। তিনি বাংলাদেশের তুমুল জনপ্রিয় একজন অভিনেত্রী। এই শিশুটি আর কেউ নন, মেহজাবীন চৌধুরী।
রোববার (২৮ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোটবেলার এই ছবিটি নিজেই প্রকাশ করেন অভিনেত্রী। ছবিতে দেখা গেছে, ছোট্ট মেহজাবীন ক্যামেরার দিকে তাকিয়ে আছেন। ধরে আছেন ছোটদের খেলনা গাড়ি। পরনে লাল ফ্রক, কপালের ওপরে চুল। ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘মাই ফার্স্ট রাইড’! সঙ্গে জুড়ে দিয়েছেন গাড়ির ইমোজি।
ছবির এই পোস্টটি শেয়ার করার তিন ঘণ্টায় মেহজাবীনের পেজ থেকেই দেখা গেছে হাজার হাজার লাইক কমেন্ট। মন্তব্যই করেছেন হাজারের বেশি মানুষ। যে মন্তব্যগুলোতে মেহজাবীনের প্রশংসা আর প্রশংসা! আবার অনেকে জানতে চেয়েছেন, ছবিটি কত সালের!

দীর্ঘদিনের ক্যারিয়ার হলেও প্রথমবার সিনেমা নিয়ে সিরিয়াস হয়েছেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার খ্যাত এই তারকা। নিজের অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’। চলতি বছরের ফেব্রুয়ারিতে পোস্টার প্রকাশ করে সিনেমাটির ঘোষণা দিয়েছিলেন তিনি। এটি নির্মাণ করেছেন মাকসুদ হোসেন। ২০২৩ সালেই হয়েছে শুটিং।
সম্প্রতি আরেকটি ছবির ঘোষণা দিয়েছেন মেহজাবীন। চলতি মাসে নিজের জন্মদিনে দেওয়া নতুন এই ছবির নাম ‘প্রিয় মালতী’। শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় সিনেমাটি শিগগির বড়পর্দায় মুক্তির কথা রয়েছে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy