ক্ষমা চাইলেন অরিজিৎ সিং পাকিস্তানি নায়িকার কাছে

বিনোদন ডেস্ক

বিনোদন

ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং আর পাকিস্তানের দর্শকপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। তিনি দুবাইয়ে হাজির হয়েছিলেন অরিজিতের কনসার্ট শুনতে।

2024-04-29T16:50:24+00:00
2024-04-29T16:50:24+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ক্ষমা চাইলেন অরিজিৎ সিং পাকিস্তানি নায়িকার কাছে
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ৪:৫০ পিএম   (ভিজিট : ১৭৬)
X

ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং আর পাকিস্তানের দর্শকপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। তিনি দুবাইয়ে হাজির হয়েছিলেন অরিজিতের কনসার্ট শুনতে। তবে অরিজিৎ মঞ্চ থেকে ভিড়ের মধ্যে মাহিরাকে ঠিক চিনতে পারেননি। এ জন্য ক্ষমা চেয়েছেন এই গায়ক

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, দুবাইয়ে কনসার্টে গান গাইছিলেন অরিজিৎ। সেই গান শুনতে কনসার্টে হাজির ছিলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। 

মাহিরা খান অরিজিতের মঞ্চের পাশে ভিআইপি আসনে বসে ছিলেন। কিন্তু অরিজিত প্রথমে তাকে দেখে চিনতে পারেননি। পরে বুঝতে পেরে দর্শকের সঙ্গে মাহিরার পরিচয় করিয়ে দেন অরিজিৎই। পাশপাশি প্রথম দেখায় চিনতে না পারার জন্য ক্ষমাও চেয়ে নেন। 

গাইতে গাইতে হঠাৎ থেমে গিয়ে অরিজিৎ বলেন, আপনারা হয়তো শুনে চমকে যাবেন। আচ্ছা, আমি একটু অন্যভাবেই বিষয়টি উপস্থাপন করছি। ওখানে কি কোনো ক্যামেরা আছে? অনেকক্ষণ ধরে চেনার চেষ্টা করছিলাম। তারপর মনে পড়ল, আরে ওর জন্য তো আমি ‘জালিমা’ গানটা গেয়েছিলাম।  

কালো পোশাকে বসে ছিলেন মাহিরা। গায়কের কথা শুনে সলজ্জ হাসি তার চোখে মুখে। শেষে অরিজিৎ বলেন, আমার সামনে বসে রয়েছেন মাহিরা খান। জালিমা গানটা গাওয়ার সময় মাহিরা নিজেও গাইছিলেন এবং ওখানে দাঁড়িয়েছিলেন। কিন্তু, আমি চিনতে পারিনি। আমি অত্যন্ত দুঃখিত ম্যাম। 

এই মাহিরা শাহরুখ খানের বিপরীতে ‘রাইস’ সিনেমাতে কাজ করেছেন। সিনেমাটিতে অরিজিতের কণ্ঠে একটি গানও রয়েছে, ‘জালিমা’। যা খুবই জনপ্রিয় হয়।
 
এর আগে ২০২১-এ আবু ধাবির কনসার্টে পাকিস্তানি গায়ক আতিফ আসলাম ও শাফকাত আমানত আলি খানের প্রশংসা করেছিলেন অরিজিৎ। বলেছিলেন, এই দুই পাক গায়ক তার পছন্দের। 





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy