নির্বাচনী প্রচারে সোহমকে হরলিক্স উপহার দিলেন নারী

বিনোদন ডেস্ক

বিনোদন

অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যয়কে নিয়ে ভোটের প্রচারে বের হয়েছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী। আর তার সেই প্রচার গাড়ির সামনেই এক

2024-04-30T14:41:34+00:00
2024-04-30T14:41:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচনী প্রচারে সোহমকে হরলিক্স উপহার দিলেন নারী
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ২:৪১ পিএম   (ভিজিট : ৩৬৯)
X

অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যয়কে নিয়ে ভোটের প্রচারে বের হয়েছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী। আর তার সেই প্রচার গাড়ির সামনেই এক নারী হরলিক্সের কৌটো নিয়ে ছুটে আসেন। এটি তিনি উপহার হিসেবে দেন অভিনেতাকে। উপহার গ্রহণও করেন সোহম। 

তবে এ ঘটনায় হাসি আটকে রাখতে পারেননি কৌশানি। তবে সোহম হাসেননি, তিনি ওই নারীকে হাত জোড় করে নমস্কার করেন। পরে হরলিক্সের কৌটোটি পাশে সরিয়ে রাখেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে সেই ভিডিও।
এদিকে ওই ভিডিওর নিচে নেটিজেনদের কমেন্টের বন্যা বয়ে গেছে। অনেকেই লিখেছেন, ‘হরলিক্স এখনও সোহমের পিছু ছাড়ল না।’ এর আগে গত বছর দাদাগিরি-তে এসেও সোহমকে এই একই কথা শুনতে হয়েছিল। সৌরভও সেদিন বলেছিলেন, ‘হরলিক্স এখনও সোহমের পিছু ছাড়ল না।’ তখন সোহমও সহমত পোষণ করে হেসে বলেন, ‘হ্যাঁ দাদা।’ এবার ভোটের প্রচারেও ফিরে এলো সেই ‌‘হরলিক্স’ স্মৃতি।

উল্লেখ্য, চলতি লোকসভা নির্বাচনের জন্য সম্প্রতি নির্বাচনী প্রচারে নেমেছিলেন তৃণমূল প্রার্থী অভিনেতা সোহম। এসময় তার সঙ্গে ছিলেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। হুডখোলা গাড়িতেই চলছিল ভোট প্রচার। হঠাৎ করেই গাড়ির সামনে হাজির হন এক স্থানীয় নারী। হাতে তার হরলিক্সের শিশি! সোহমের সামনে ওই শিশি তুলে ধরলেন তিনি। এতেই একেবারেই রেগে যাননি সোহম। বরং মিষ্টি হাসি দিয়ে ওই নারীর সামনে হাতজোর করে শুভেচ্ছা বিনিময় করেছেন।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy