বৈশ্বিক ট্রেন্ডিংয়ে ৮১ নম্বরে তাসনিয়া ফারিনের গান

বিনোদন প্রতিবেদক

বিনোদন

কেউ কেউ হয়তো আঁচ করে নিয়েছেন, ‘রঙে রঙে রঙিন হবো’ গানের কথাই বলা হচ্ছে। যেটি গেয়েছেন অভিনেত্রী তাসনিয়া

2024-05-01T19:34:47+00:00
2024-05-01T19:43:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বৈশ্বিক ট্রেন্ডিংয়ে ৮১ নম্বরে তাসনিয়া ফারিনের গান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ মে, ২০২৪, ৭:৩৪ পিএম  আপডেট: ০১.০৫.২০২৪ ৭:৪৩ পিএম  (ভিজিট : ২৩৭)
X

কেউ কেউ হয়তো আঁচ করে নিয়েছেন, ‘রঙে রঙে রঙিন হবো’ গানের কথাই বলা হচ্ছে। যেটি গেয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ; সঙ্গে তাহসান খান। 

কবির বকুলের কথায় গানটির সুর-সংগীত করেছেন ইমরান মাহমুদুল। তবে অন্তর্জালে শ্রোতাদের প্রতিক্রিয়া পর্যালোচনা করলে সহজেই বোঝা যায়, ফারিণের জন্যই গানটি ঘিরে সবার এত আগ্রহ। হবেও বা না কেন, ফারিণের প্রথম গান বলে কথা। 












তিনি নিজেও চেয়েছিলেন সময়-সুযোগ বুঝে পছন্দসই গান দিয়ে সুরের ভুবনে নাম লেখাতে। ইত্যাদিকে সেই মোক্ষম জায়গা মনে হয়েছে তার। 








এ নিয়ে আগেই তিনি বলেছেন, ‘একদম হুট করেই গানটি করা। হঠাৎ আমার কাছে হানিফ সংকেত দাদার ফোন আসে। তিনি গানটির প্রস্তাব দেন। এরপর দেখলাম এটি লিখেছেন কবির বকুল ভাই, যিনি আমাকে অনেক দিন ধরেই গান করার ব্যাপারে উৎসাহ দিচ্ছিলেন। তাছাড়া গানটির সুর-সংগীতে ইমরান আর সহশিল্পী হিসেবে তাহসান ভাইয়ের মতো তারকা। সব মিলিয়ে মনে হয়েছে গানে আসার জন্য এটা সুন্দর সুযোগ। এভাবেই গানটি করা। আর রেকর্ডিং সেশন থেকে পুরো কাজটির অভিজ্ঞতাই দারুণ ছিল।’







ছোটবেলা থেকেই ফারিণের গানের গলা সুন্দর। ফলে গান নিয়ে কিছু করার ভাবনা তার মাথায় বরাবরই ছিল। গেলো বছরের ফেব্রুয়ারিতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি গান গেয়ে আপলোড করেন তিনি। যা শুনে তার ভক্তরা তো বটে, শোবিজ তারকারাও মুগ্ধতা প্রকাশ করেন। এরপরই উপলব্ধি করেন, গান করার এখনই উপযুক্ত সময়। যা বাস্তব রূপ পেলো এক বছর পর, ‘ইত্যাদি’র মাধ্যমে।












গত ১৬ এপ্রিল ফাগুন অডিও ভিশন ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয় গানটি। ইতোমধ্যে এর ভিউ ছাড়িয়েছে ৮৮ লাখ। গেলো রোজার ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশ হওয়া গানগুলোর মধ্যে এটাই সর্বোচ্চ। শুধু ভিউর দিক দিয়েই নয়, শ্রোতা-দর্শকের আলোচনায়ও এগিয়ে রয়েছে গানটি। 












ফারিণ জানান, তার গাওয়া গানটি ইউটিউবের গ্লোবাল মিউজিক ভিডিও ক্যাটাগরিতে ট্রেন্ডিংয়ের ৮১ নম্বরে অবস্থান করছে। বললেন, ‘বৈশ্বিকভাবে ৮১ নম্বরে ট্রেন্ডিংয়ে আছে, এটা বাংলাদেশি গানের ক্ষেত্রে সচরাচর দেখা যায় না। তাছাড়া দেশের ট্রেন্ডিংয়েও শীর্ষে রয়েছে। ধন্যবাদ সবাইকে।’





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy