হজ ভিসায় যে ৩ শহরের বাইরে যাওয়া বারণ

নিজস্ব প্রতিবেদক

ধর্ম

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে হজ ভিসা নিয়ে নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে

2024-05-07T15:18:18+00:00
2024-05-07T15:25:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হজ ভিসায় যে ৩ শহরের বাইরে যাওয়া বারণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ৩:১৮ পিএম  আপডেট: ০৭.০৫.২০২৪ ৩:২৫ পিএম  (ভিজিট : ২৩৯)
X

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে হজ ভিসা নিয়ে নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে সৌদি সরকার।

হজ ভিসা-সংক্রান্ত নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে সৌদি আরব। দেশটি বলছে, এই ভিসা নিয়ে জেদ্দা, মদিনা ও মক্কা শহরের বাইরে ভ্রমণ করা যাবে না।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, হজ ভিসা শুধু হজ মৌসুমের জন্য বৈধ। হজ ভিসার মাধ্যমে হজযাত্রীরা শুধু পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালন করতে পারবেন। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, হজ মৌসুমে এই ভিসার মাধ্যমে শুধু জেদ্দা, মদিনা ও মক্কা শহরে চলাচল করা যাবে। নির্ধারিত শহরের বাইরে ভ্রমণের জন্য এই ভিসা বৈধ হবে না। এ ছাড়া এই ভিসা সে দেশে কাজ করা বা বসবাসের জন্যও বৈধ হবে না।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষণার বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এই বিধিনিষেধ লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে, তা ছাড়া ভবিষ্যতে আর হজে আসা নিষিদ্ধ করা হতে পারে।





Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy