প্রকাশ: বুধবার, ৮ মে, ২০২৪, ১:৪৩ পিএম (ভিজিট : ২৬৯)

X
একমাত্র ডিগবাজি দিয়েই যিনি ভাইরাল, তাঁর নাম জায়েদ খান। বর্তমানে বিভিন্ন শোরুম উদ্বোধন থেকে শুরু করে দেশ-বিদেশে স্টেজ শো করে সময় কাটছে এই চিত্রনায়কের। তারই অংশ হিসেবে অস্ট্রেলিয়ায় শো করতে গেছেন জায়েদ খান। আর সেখানে গিয়ে শুধু ডিগবাজিই নয়, গান গেয়েও শুনিয়েছেন তিনি।
সম্প্রতি সিডনির ক্যাম্পসিতে আয়োজিত বৈশাখী আড্ডা অনুষ্ঠানে পারফর্ম করেন জায়েদ খান। পরে দর্শকদের অনুরোধে দেন ডিগবাজি। এসময় প্রবাসী বাংলাদেশিদের মনোরঞ্জনে তিনি গান গেয়েও শোনান।
গণমাধ্যমকে জায়েদ খান বলেন, সিডনি ঘুরে দেখেছি, চমৎকার পরিবেশ। আর আমি যেখানেই যাই, সেখানেই তো ভালোবাসা পাই। সিডনিতেও আমার অনেক ভক্ত রয়েছেন, তাদের ভালোবাসা পেয়েছি। সুন্দর একটি অনুষ্ঠান ছিল।
এর আগে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আরেকটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এই চিত্রনায়ক। সব ঠিক থাকলে আগামী ১০ মে দেশে ফেরার কথা আছে তার।
প্রসঙ্গত, ঈদে জায়েদ খানের অভিনীত ‘সোনার চর’ সিনেমাটি মুক্তি পেয়েছে।