‘শাকিবের সাথে বুবলীর কখনও বিয়েই হয়নি’

বিনোদন প্রতিবেদক

বিনোদন

শাকিব-বুবলীর বিয়ে নিয়ে নতুন করে বোমা ফাটালেন শাকিবের বন্ধু এবং প্রযোজক-পরিচালক মোহাম্মদ ইকবাল। তার দাবি, শাকিবের সঙ্গে বুবলীর

2024-05-08T18:33:20+00:00
2024-05-08T18:33:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘শাকিবের সাথে বুবলীর কখনও বিয়েই হয়নি’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ মে, ২০২৪, ৬:৩৩ পিএম   (ভিজিট : ৩৭৬)
X

শাকিব-বুবলীর বিয়ে নিয়ে নতুন করে বোমা ফাটালেন শাকিবের বন্ধু এবং প্রযোজক-পরিচালক মোহাম্মদ ইকবাল। তার দাবি, শাকিবের সঙ্গে বুবলীর বিয়েই হয়নি। এর আগেও এক সাক্ষাৎকারে শাকিব-বুবলীর বিয়ে নিয়ে খোলাসা করেছেন তিনি।

ইকবাল বলেন, শাকিব-বুবলীর কখনও বিয়েই হয়নি। শাকিব এ কথা আমাকে একশবার বলেছে। বুবলীর কাছে এখন যদি কাবিননামা থাকে সে তা দেখাক। সবাই সত্যটা জানুক। তবে শাকিবের কথা অসত্য নয়।

পরিচালক মালেক আফসারির ‘পাসওয়ার্ড’ সিনেমা করার সময় ইকবাল জানতে পারেন শাকিবের সঙ্গে বুবলীর সম্পর্কের কথা। জানার পর স্পষ্টভাবে শাকিবের উদ্দেশ্য ইকবালের বক্তব্য ছিল ঠিক এমন- আপনি বাজে একটা কাজ করেছেন। এই নায়ক-নায়িকার বিয়ে নিয়ে জোর গলায় ইকবাল একাধিকবার বলেছেন তাদের বিয়ে হয়নি।
ইকবালের সাথে শাকিব খানের দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল। একসঙ্গে যৌথভাবে তারা সিনেমাও প্রযোজনা করেছেন। সেই বন্ধুত্বে আজ ফাঁটল। নেপথ্যের কারণ স্পষ্ট নয়। তবে নিজেকে গোছাতেই সরে এসেছেন বলে জানিয়েছেন ইকবাল। 

বন্ধুত্বে ফাঁটল ধরলেও কষ্ট নেই ইকবালের। কথায় কথায় ইকবাল স্মরণ করিয়ে দেন যে, যখন পুরো ইন্ডাস্ট্রি শাকিবকে আলাদা করে দিয়েছে তখন একমাত্র তিনিই পাশে ছিলেন। পাশে থাকায় বিভিন্ন চাপ এলেও কখনো পিছু হাঁটেননি তিনি।
বুবলী-শাকিবের সম্পর্ক
শাকিবের হাত ধরেই সিনেমার জগতে প্রবেশ করেন বুবলী। জানা যায় যে, অপুর সঙ্গে বিচ্ছেদ হওয়ার আগেই বুবলীর সঙ্গে সম্পর্কে জড়ান শাকিব। শেহজাদের জন্মের প্রায় দু’বছর পরে শাকিবের সঙ্গে বিয়ে এবং তাদের সন্তান জন্মের বিষয়টি প্রকাশ্যে আনেন বুবলী। তার দাবি, ২০১৮ সালের ২০ জুলাই শাকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবন্ধ হন তিনি।

বিয়ের পরেই চুপিসারে আমেরিকা চলে যান বুবলী। আর সেখানের একটি বেসরকারি হাসপাতালে ২০২০ সালের ২১ মার্চ জন্ম হয় বীরের। গোপনে এই বিয়ে করলেও বুবলীর ওই দাবির পরে সেই কথাকে মান্যতা দেন শাকিব। তারপরেই দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হতে শুরু করে। শাকিব জানান, তাদের মধ্যে এখন আরও কোনো সম্পর্ক নেই। যদিও বুবলী দাবি করেন, এখনও তাদের বিচ্ছেদ হয়নি। তবে তারা আলাদা থাকছেন।
নেই কাবিননামা
ইকবালের দাবি, ওই সিনেমার শুটিংয়ের সময়ে যখন শাকিব তাকে বিষয়টি বলেন। শাকিব যে ঠিক কাজ করেননি সেটাও তাকে জানান। তার দাবি, আমাকে শাকিব একাধিকবার বলেছেন যে তাদের বিয়ে হয়নি। যদিও বুবলী তাদের ‘কাবিন’ হয়েছে বলে জানান। সেই কাবিননামা দেখাতে বললেও বুবলী দেখাতে পারেননি।

বেবি বাম্প
২০১৬ সালে শাকিবের হাত ধরে ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় বুবলীর। এরপরে ‘রংবাজ’, ‘পাসওয়ার্ড’সহ এক ডজন সিনেমায় শাকিবের সঙ্গে অভিনয় করেন বুবলী। 
২০১৯ সালে ‘বীর’ সিনেমার শুটিং শুরু করেন শাকিব ও বুবলী। ওই সময় বুবলীর অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে আলোচনা শুরু হয়। সিনেমাটি যৌথভাবে শাকিব-ইকবাল প্রযোজনা করেন। 

‘বীর’ সিনেমার শুটিংয়ের সময় সেদিন এফডিসিতে উপস্থিত ছিলেন ইকবাল। বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানতেন তিনি। তাই পুরো শুটিং ইউনিটকেই এই বিষয়টি গোপন রাখতে বলেছিলেন তিনি। 
তার দাবি, ওই সিনেমার গানের শুটিং করার সময়ে তিনি ক্যামেরাম্যানকে বলেন ক্যামেরায় যেন বুবলীর পেট দেখা না যায়।

ইকবাল আরও বলেন, আমি সবই জানতাম। কিন্তু এইসব নিয়ে কখনই কথা বলতাম না। সিনেমার জন্য বিষয়টি এড়িয়ে গিয়েছিলাম।







Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy