এবার কন্যা সন্তানের মা হলেন পরীমণি!

বিনোদন প্রতিবেদক

বিনোদন

এবার কন্যা সন্তানের মা হলেন চিত্রনায়িকা পরীমণি। মাতৃদিবসের ঠিক আগে এমন সুখবর দিলেন নায়িকা নিজেই।মেয়ের নামও প্রকাশ্যে এনেছেন

2024-05-09T20:35:53+00:00
2024-05-09T21:00:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবার কন্যা সন্তানের মা হলেন পরীমণি!
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ৮:৩৫ পিএম   (ভিজিট : ৬৪৩)
X

এবার কন্যা সন্তানের মা হলেন চিত্রনায়িকা পরীমণি। মাতৃদিবসের ঠিক আগে এমন সুখবর দিলেন নায়িকা নিজেই। মেয়ের নামও প্রকাশ্যে এনেছেন নায়িকা। সাফিরা সুলতানা প্রিয়ম। বয়স সবে ৬ দিন। 

পদ্মর পাশে পরীমনির ঘর আলো করে রয়েছে প্রিয়ম। না, কন্যা সন্তানের জন্ম দেননি পরীমণি। দত্তক নিয়েছেন তাকে। সবরকম আইনি প্রক্রিয়া মেনেই কন্যা সন্তানকে দত্তক নিয়েছেন তিনি।
বরাবরই আলোচনার কেন্দ্রে থাকা এই নায়িকার রাজের সঙ্গে বিয়ে ভাঙা নিয়ে কম জলঘোলা হয়নি। ছেলে পদ্মর বয়স তখনও এক পূর্ণ হয়নি, রাজের সঙ্গে সম্পর্ক ভাঙেন পরী। তারপর নায়িকার জীবনে বয়ে গেছে বড় ঝড়। নিজের একমাত্র অভিভাবক, তার নানু (দাদু)-কে হারিয়েছেন। একমাত্র ছেলে পদ্মকে ঘিরেই ছিল পরীর পৃথিবী। এই পৃথিবীতে এবার যোগ হল আরও এক ফুটফুটে প্রাণ। পরী এবার কন্যা সন্তানের মা হলেন।
পরী জানিয়েছেন, ‘কোলে যখন নিই, মনে হয় আমার নাভি কেটেই ও এসেছে।’ এখনই মেয়ের ছবি প্রকাশ্যে আনতে চান না পরীমণি, কয়েকদিনের সময় চেয়ে নিয়েছেন। 
গত কয়েকদিন ধরেই পরীমণিকে পাওয়া গেছে  বেশ ফুরফুরে মেজাজে। জীবনে নতুন কারোর আসার ইঙ্গিত দিয়েছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট দেখে অনেকেই ধরে নিয়েছিলেন ফের প্রেমে পড়েছেন নায়িকা।

শনিবার নচিকেতার গানের লাইন ধার করে পরী লেখেন, ‘তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনও হয়নি/ তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি/ তুমি আসবে বলেই।’ 
আর সোমবারে নতুন পোস্ট ছিল আরও প্রেমমাখা। সেখানে দেখা গেল ক্বারী আমির উদ্দিনের লেখা  একটি লোকগান। লেখা হয়েছে, ‘সামনে দাঁড়াও একবার দেখি নয়ন ভরিয়া/ ভালোবাসি, তবে কেন যাও না শান্ত করিয়া/ তোমারে দেখিয়া একবার, জল ঢেলে দেই বেদনায়/ তোমারে দেখিবার মনে চায়…।’
এই সব পোস্ট আসলে তার নতুন প্রেমিক নয়, বরং মেয়েকে ঘিরে ছিল, তা এতক্ষণে স্পষ্ট সবার কাছে। কন্যা সন্তান আসার পর আরও দায়িত্ব বাড়ল একা মা পরীর কাঁধে। ২০২৩ সালের মে মাসেই প্রকাশ্য়ে এসে শরিফুল রাজের সঙ্গে আলাদা থাকার খবর ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। 
২০২২ সালের আগস্ট মাসে ছেলের জন্ম দেন পরী। ওই বছর জানুয়ারি মাসেই ধুমধাম করে রাজকে বিয়ে করেছিলেন। যদিও দুজনে গোপন বিয়েটা সেরেছিলেন ২০২১ সালের অক্টোবর মাসে। অন্তঃসত্ত্বা হওয়ার পর রাজের সঙ্গে সম্পর্কে সিলমোহর দেন পরীমণি। 
উল্লেখ্য, ঢাকাই চলচ্চিত্রের লাস্যময়ী অভিনেত্রী পরীমণি। ভালোবেসে বিয়ে করেন অভিনেতা শরিফুল রাজকে। যদিও সে সংসার বেশি দিন টেকেনি। তবে বিচ্ছেদের পর এখন ছেলে পুণ্যকে নিয়ে নিজের মতো করে জীবনযাপন করছেন এই অভিনেত্রী। সব ব্যস্ততাও তাকে ঘিরে।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy