অবশেষে প্রকাশ্যে নায়ক আলমগীরের তিন সন্তানের ছবি

বিনোদন প্রতিবেদক

বিনোদন

নানাসময় ষ্টেজ শোর ছবি সামাজিক মাধ্যমে হরহামেশাই প্রকাশ করেন কন্ঠশিল্পী আঁখি আলমগীর। এবার ভক্তদের সঙ্গে ভাই-বোনদের পরিচয় করিয়ে

2024-05-11T18:11:48+00:00
2024-05-11T18:11:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অবশেষে প্রকাশ্যে নায়ক আলমগীরের তিন সন্তানের ছবি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ মে, ২০২৪, ৬:১১ পিএম   (ভিজিট : ৫৩০)
X

নানাসময় ষ্টেজ শোর ছবি সামাজিক মাধ্যমে হরহামেশাই প্রকাশ করেন কন্ঠশিল্পী আঁখি আলমগীর। এবার ভক্তদের সঙ্গে ভাই-বোনদের পরিচয় করিয়ে দিয়েছেন এই নন্দিত কন্ঠশিল্পী। ছবিতে দেখা গেছে, আঁখি আলমগীর এবং বোন মেহরুবা আহমেদ ও একমাত্র ভাই তাসবির আহমেদকে। 

এতদিন আঁখি ছাড়া বাকি দুজন মিডিয়ার কাছে অনেকটা আড়ালেই থেকেছেন। চিত্রনায়ক আলমগীর ও আঁখির ভক্তদের অনেকেই তাদের সঙ্গে পরিচিত নন। 
ছবি পোস্ট করে তাইতো ভক্তদের সঙ্গে ভাই-বোনকে পরিচয়ে করিয়ে দিতে আঁখি লিখেছেন, ‘আব্বুর সাথে আমরা তিন ভাই বোন।’

ছবিগুলো প্রকাশ্যে আসতেই ভক্তদের শুভেচ্ছা পাচ্ছেন আঁখি ও তার পরিবার। কেউ লিখেছেন, ‘প্রথমবারের মতো জানলাম ও দেখলাম নায়ক আলমগীর সাহেবের আরও দুইটি ছেলে মেয়ে ও কন্ঠ শিল্পী আঁখি আলমগীর এর দুইজন ভাইবোন আছেন।’
কেউ লিখেছেন, ‘সবার জন্য শুভকামনা, সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করছি।’

প্রসঙ্গত, চিত্রনায়ক আলমগীরের প্রথম স্ত্রী ছিলেন গীতিকার খোশনূর আলমগীর। এ সংসারেই  আঁখি আলমগীর, মেহরুবা ও তাসবিরের  জন্ম হয়। খোশনূরের সঙ্গে বিচ্ছেদের পর, ১৯৯৯ সালে উপমহাদেশের বরেণ্য কণ্ঠশিল্পী রুনা লায়লাকে বিয়ে করেন আলমগীর। 





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy