প্রযোজক রূহানের মৃত্যু ঘিরে রহস্য

বিনোদন প্রতিবেদক

বিনোদন

রাজধানীর পূর্ব রায়েরবাজার এলাকার একটি মেস থেকে তরুণ প্রযোজক মাসুদুল মাহমুদ রূহানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রূহানের মৃত্যু

2024-05-12T12:53:14+00:00
2024-05-12T13:00:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রযোজক রূহানের মৃত্যু ঘিরে রহস্য
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ মে, ২০২৪, ১২:৫৩ পিএম   (ভিজিট : ১৮০)
X

রাজধানীর পূর্ব রায়েরবাজার এলাকার একটি মেস থেকে তরুণ প্রযোজক মাসুদুল মাহমুদ রূহানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রূহানের মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে।  কেন আত্মহত্যার পথ বেছে নিলেন তিনি সেই উত্তর খুঁজছে পরিবার, সহপাঠী ও সহকর্মীরা।

পরিবার সূত্র বলছে  তথ্য বলছে প্রথম বিয়ের কয়েক মাসের মধ্যে বিচ্ছেদ হয় রূহানের। পরে ২০২০ সালে সম্পর্ক করে বিয়ে করেন শামু আজাদ নামে এক তরুণীকে। ওই বিয়ের অনুষ্ঠানেই স্ট্রোক করে মারা যান রূহানের মা।

গত বুধবার (৮মে) রাতে মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে রূহানের মরদেহ উদ্ধার করে পুলিশ। ছেলের মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর (ইউডি) মামলা করেছেন তার বাবা জোবাইদুল ইসলাম মুকুল।

রূহানের বাবা একটি সংবাদমাধ্যমে বলেন, কোনোদিন ছেলের বাসায় যাওয়া হয়নি আমার। প্রতিদিন ফোনে কথা হতো। এছাড়া স্ত্রীকে নিয়ে কোনো অশান্তির কথা রূহান আমাকে বলেনি। আমার এক ছেলে আর এক মেয়ে। বিয়ের পর থেকেই ওরা নিজের মতো করে থাকে।  

রূহানের সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, স্ত্রী শামুর সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। স্ত্রীর উচ্ছৃঙ্খল জীবন-যাপনের ব্যয় বহন করতে না পেরেই হয়ত এ পথ বেছে নিয়েছেন রূহান। তিনি প্রায়ই বলতেন, মানুষ কেন আত্মহত্যা করে। তার স্ত্রী  প্রায়ই আত্মহত্যার হুমকি দিয়ে বাসা থেকে বের করে দিতেন বলে জানিয়েছে রূহানের সহকর্মী ও বন্ধুরা। সর্বশেষ মৃত্যুর ২০ দিন আগেও তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল।

এ বিষয়ে হাজারীবাগ থানার ওসি নূর মোহাম্মদ  বলেন, রূহানের স্ত্রী তালাক দেওয়ায় আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তার স্ত্রী পুলিশকে তালাক কপি দেখিয়েছেন। ঘটনা তদন্ত করা হচ্ছে।

রূহানের খালাতো ভাই মনজুরুল হাসান অলি জানান, গত দুই থেকে আড়াই বছর আগে বিয়ে করেন রুহান। স্ত্রী নিয়ে রায়েরবাজার শেরেবাংলা রোডে থাকতেন। তবে কারোর সঙ্গে সেভাবে তাঁর যোগাযোগ ছিল না। মাসখানেক আগে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর থেকে হতাশাগ্রস্ত ছিলেন রূহান। ডিভোর্সের কিছুদিন আগ থেকে মেসে থাকা শুরু করেন। 

‘রেডরাম’ ওয়েব ফিল্মটি প্রযোজনা করেছেন রূহান। এ ছাড়া ‘পুনর্জন্ম’, ‘চম্পা হাউজ’, ‘শুক্লপক্ষ’, ‘দ্য সাইলেন্স’, ‘আরারাত’র মতো জনপ্রিয় নাটক-সিরিজের নির্বাহী প্রযোজক তিনি।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy