মাকে নিয়ে যা বললেন নায়ক মান্নার ছেলে

বিনোদন প্রতিবেদক

বিনোদন

সামাজিক, রোমান্টিক, অ্যাকশন- সব ঘরানার সিনেমা দিয়ে দর্শকের মন জয় করে নেওয়া প্রয়াত অভিনেতাআসলাম তালুকদার মান্নাএখনও ভক্তদের স্মৃতিতে

2024-05-12T18:03:26+00:00
2024-05-12T18:03:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাকে নিয়ে যা বললেন নায়ক মান্নার ছেলে
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ মে, ২০২৪, ৬:০৩ পিএম   (ভিজিট : ৫২১)
X

সামাজিক, রোমান্টিক, অ্যাকশন- সব ঘরানার সিনেমা দিয়ে দর্শকের মন জয় করে নেওয়া প্রয়াত অভিনেতা আসলাম তালুকদার মান্না এখনও ভক্তদের স্মৃতিতে উজ্জ্বল। তাই তাকে বলা হয় গণমানুষের নায়ক। 

জনপ্রিয় নায়ক মান্নার একমাত্র ছেলে সিয়াম ইলতিমাস শোবিজ অঙ্গনে না থাকলেও সামাজিক মাধ্যমে মাঝে মাঝে দেখা যায় তাকে। আজ মা দিবস উপলক্ষে ফেসবুকে বাবা-মায়ের একটি ছবি প্রকাশ করেছেন সিয়াম। সেখানে বাবা-মায়ের সঙ্গে দেখা যাচ্ছে ছোট্ট সিয়ামকে। 

ছবিতে ইংরেজিতে একটি বাক্য লিখেছেন তিনি। যার বাংলা অর্থ, আমার বাবার অসম্ভব রকমের সৌভাগ্য ছিল। সে কারণেই সেদিন এই সুন্দরী মেয়েটিকে জয় করতে পেরেছিলেন। 
এই পোস্টে সিয়াম বোঝাতে চেয়েছেন, মান্না খুব ভাগ্যবান বলেই স্ত্রী শেলী মান্নাকে পেয়েছিলেন। এরপর মা শেলী মান্নার উদ্দেশে সিয়ামের বার্তা, হ্যাপি মাদার’স ডে মা।

সিয়ামের সেই পোস্টের উত্তরে মা শেলি লিখেছেন, ‘প্রিয় সিয়াম বাবা, অনেক ভালবাসা এবং দোয়া। তুমি সবসময় আমার প্রার্থনায় আছো। পুরানো দিন ভালো ছিল।’

প্রসঙ্গত, নায়ক মান্না অভিনীত প্রথম সিনেমা ‘তওবা’। এছাড়াও, ‘আম্মাজান’সহ ঢাকাই সিনেমার দর্শকদের অনেকগুলো হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। এর মধ্যে আছে সিপাহী, ‘যন্ত্রণা’, ‘অমর’, ‘পাগলী’, ‘কাশেম মালার প্রেম’, ‘জনতার বাদশা’, ‘লাল বাদশা’, ‘রুটি’, ‘দেশ দরদী’, ‘অন্ধ আইন’, ‘স্বামী-স্ত্রীর যুদ্ধ’, ‘অবুঝ শিশু’, ‘মায়ের মর্যাদা’সহ আরও অসংখ্য ছবি।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy