মা দিবসে প্রথমবার মেয়েকে প্রকাশ্যে আনলেন পরীমণি (ভিডিও)

বিনোদন প্রতিবেদক

বিনোদন

নায়ক শরিফুল রাজের সঙ্গে বিয়ে ভাঙার পর সিঙ্গেল মাদার ছিলেন পরীমণি। আলোচিত এই নায়িকার জীবনের নতুন খবর হলো

2024-05-12T18:22:45+00:00
2024-05-12T18:45:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মা দিবসে প্রথমবার মেয়েকে প্রকাশ্যে আনলেন পরীমণি (ভিডিও)
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ মে, ২০২৪, ৬:২২ পিএম  আপডেট: ১২.০৫.২০২৪ ৬:৪৫ পিএম  (ভিজিট : ৩৬৮)
X

নায়ক শরিফুল রাজের সঙ্গে বিয়ে ভাঙার পর সিঙ্গেল মাদার ছিলেন পরীমণি। আলোচিত এই নায়িকার জীবনের নতুন খবর হলো কন্যা সন্তান দত্তক নিয়েছেন তিনি। নবজাতক কন্যার নাম সাফিরা সুলতানা প্রিয়ম।

সম্প্রতি দ্বিতীয় সন্তান আগমনের খবর জানানোর পরে রোববার (১২ মে) বিশ্ব মা দিবসে প্রথমবারের মতো মেয়েকে প্রকাশ্যে আনলেন পরীমণি।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যর (পূণ্য) সঙ্গে মেয়ে প্রিয়মের ১১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। ভিডিওতে দেখা যায়, বোন প্রিয়মের গালে চুমু দিচ্ছেন পরীর ছেলে পূণ্য।

ভিডিওটি প্রকাশ করে পরীমণি লিখেছেন, ‘হ্যাপি মাদার্স ডে টু মি! আমার জীবনের একান্ত নিজের দুজন মানুষ। আমার বাচ্চারা তোমরা আমার চোখ জুড়ে থাকো। আমার বুক জুড়ে থাকো। আমি তোমাদের অনেক ভালোবাসি।’
এর আগে নিজের মা হওয়ার খবর জানিয়ে পরীমণি বলেন, ‘এক অন্যরকম অনুভূতি। ছেলের পরে মেয়ে! কী যে আনন্দ! আগামী ১২ মে হবে সাফিরা সুলতানা প্রিয়মের আকিকা। মা হিসেবে যতটুকু সুন্দর করা যায়, সেভাবেই এটা আমি করব।’


ভিডিও: https://www.facebook.com/watch/?v=929097802235171
নয় সেকেন্ডের ভিডিও শেয়ার করে পরীমণি ক্যাপশনে লেখেন, হ্যাপি মাদার্সডে টু মি। আমার জীবনের একান্ত নিজের দুজন মানুষ। আমার বাচ্চারা তোমরা আমার চোখ জুড়ে থাকো। আমার বুক জুড়ে থাকো। আমি তোমাদের অনেক ভালোবাসি।  
ভিডিও বার্তায় দেখা গেছে পরীর ছেলে পুণ্য ছোট বোনকে আদর করছেন। যদিও মেয়ের মুখ ভালোভাবে দেখাননি পরী। বোঝাই যাচ্ছে বেশ ঘটা করেই মেয়েকে দেখাবেন এই অভিনেত্রী।
ছেলের জন্মের পর দীর্ঘদিনের কাজ থেকে বিরতিতে ছিলেন পরীমণি। গেল বছরের শেষ দিক থেকে আবারও কাজে ফিরেছেন। আর ফিরেই একের পর এক কাজ করছেন তিনি। দুই বাংলাতেই কাজের পাশাপাশি ওটিটিতেও কাজ করছেন তিনি। বর্তমানে ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ অভিনয় করছেন পরীমণি। 





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy