ছেলেদের সাথে নয় কুকুরের সাথে সময় কাটাতে ভালো লাগে

বিনোদন ডেস্ক

বিনোদন

অভিনেত্রী ঋ

2024-05-13T14:16:01+00:00
2024-05-13T14:16:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছেলেদের সাথে নয় কুকুরের সাথে সময় কাটাতে ভালো লাগে
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ মে, ২০২৪, ২:১৬ পিএম   (ভিজিট : ৪৩১)
X

ওপার বাংলার অভিনেত্রী ঋ দিদি নম্বর ওয়ানের মঞ্চে এসে এমন এমন কথা বলে দিলেন যে, রচনা কী বলবেন ভেবে পেলেন না। সারা জীবন একা থাকার পর, অবশেষে স্বীকার করে নিলেন নিজের ব্যক্তিগত অসহায়ত্বের কথা।

ঋ জানান, কেন তিনি বিয়ে করতে চান না। আর কেনই বা আজকাল ছেলেদের তিনি পছন্দ করেন না।



দিদি নম্বর ওয়ানে তিনি বলে বসলেন, আমার আজকাল আর ছেলেদের ভাল লাগে না গো। এখন ফোন করেই কোনও কোনও ছেলে বলে, বেবি কী করছো? আমায় যদি কেউ  বেবি বলে, তবে আমার মাথা গরম হয়ে যায়। এসব আমার ভালো লাগে না। এখন মাকে খুব মিস করি। এক বছর হল মা চলে গেছে। এখন মনে হয়, মাকে একটু খাওয়ালে ভালো হতো। আর ছেলেরা খালি আমার বাড়ি আসতে চায় কেন বুঝি না।

অভিনেত্রী আরও জানান কেন বিয়ে করা হল না, শেষ জীবনে কী করতে চান তিনি। ঋ বলেন, যখনই দেখলাম কাউকে বিয়ে করবো, সে আর অপেক্ষা করল না। তাই ঠিক করে নিয়েছি, আর বিয়ে করবো না। কুকুরগুলো অনেক ভালো। কাকগুলো খুব মিষ্টি। আমি ওদের ভালোবেসে কাটিয়ে দেবো। আর হ্যাঁ, শেষ বয়সে চলে যাব বারাণসী। 


প্রসঙ্গত, ঋ-কে মাঝেমধ্যে সিরিয়ালে দেখা যায়। কিছুদিন আগেও তাকে বাংলাদেশের একটি প্রোডাকশনের বিরুদ্ধে আওয়াজ তুলতে দেখা যায়। যদিও তা নিয়ে পরে তিনি জানান, সব সমস্যা মিটে গেছে।




  বিষয়:   অভিনেত্রী ঋ 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy