জোড়া সিনেমা দিয়ে ফিরছেন আফরান নিশো

বিনোদন ডেস্ক

বিনোদন

‘সুড়ঙ্গ’ দিয়ে রীতিমত সাড়া ফেলে দিয়েছিলেন ছোটপর্দার সুপারস্টার আফরান নিশো! এরপর এক বছর হয়ে গেলেও নতুন সিনেমাতে চুক্তিবদ্ধ

2024-05-14T11:54:36+00:00
2024-05-14T11:54:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জোড়া সিনেমা দিয়ে ফিরছেন আফরান নিশো
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ১১:৫৪ এএম   (ভিজিট : ১৪৮)
X

‘সুড়ঙ্গ’ দিয়ে রীতিমত সাড়া ফেলে দিয়েছিলেন ছোটপর্দার সুপারস্টার আফরান নিশো! এরপর এক বছর হয়ে গেলেও নতুন সিনেমাতে চুক্তিবদ্ধ হওয়ার খবর শোনা যায়নি তার! অনেকের প্রশ্ন ছিলো, তবে কি এক সিনেমা করেই নিজেকে গুটিয়ে নিলেন নিশো?

ভক্ত অনুরাগীরাও ছিলেন দ্বন্দ্বে! তুমুল হিট সিনেমা দিয়ে অভিষেকের পরও প্রিয় তারকাকে কি তারা বড়পর্দায় দেখবেন না?
সব প্রশ্নের জবাব এলো এবার! নিশো আবারও বড়পর্দায় ফিরছেন! যার একটা নয়, দুটো সিনেমা ঘোষণা এলো! দুটি সিনেমাই বড় আয়োজনে নির্মিত হওয়ার খবরও জানা গেল।

সম্প্রতি এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের সঙ্গে চুক্তিও সেরেছেন নিশো।

বিষয়টি নিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, মাঝে মাঝে হারিয়ে থাকা প্রয়োজন। তবে এই হারিয়ে থাকা মানে হারিয়ে যাওয়া নয়। এই হারিয়ে থাকা মানে সমন্বয়, তৈরি হওয়া, প্রস্তুত হওয়া। হারিয়ে থাকা যেমন নিখোঁজ সংবাদের আভাস দেয়, তেমনি খুঁজে পাবার আগ্রহও সৃষ্টি করে।

নিশো আরও বলেন, এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট আমার সঙ্গে দুটি সিনেমার চুক্তি সম্পন্ন করেছে। তারা আমাকে এবং আমি তাদেরকে খুঁজে পেয়েছি। আমি আনন্দিত।

তবে চুক্তি সম্পন্ন হলেও নিশোর এই দুই সিনেমার নাম, বাকি অভিনয়শিল্পী, পরিচালনায় কে থাকছেন তা খোলাসা করেনি প্রযোজনা প্রতিষ্ঠানটি। ধারণা করা হচ্ছে, শুটিং ও মুক্তির তারিখসহ বিস্তারিত শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।








Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy